অতিরিক্ত ফি আদায়কারী প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৬, ০৪:২৮আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ০৪:৩০

শিক্ষা মন্ত্রণালয় এসএসসি ও সমমানের পরীক্ষায় ফরম পূরণ ও ভর্তি বাবদ অতিরিক্ত ফি আদায়কারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এক্ষেত্রে সন্তোষজনক জবাব না পেলে অভিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের এমপিও স্থগিতসহ বিদ্যালয় ম্যানেজিং কমিটি ভেঙে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব সালমা জাহান স্বাক্ষরিত নির্দেশনা সম্বলিত এক চিঠি পাঠানো হয়েছে ১০টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশের পর মঙ্গলবার থেকে শিক্ষা বোর্ডগুলো অভিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে কারণ দর্শানো নোটিশ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, যেসব শিক্ষা প্রতিষ্ঠান ২০১৬ শিক্ষাবর্ষের শুরুতে এসএসসিতে অতিরিক্ত সেশন চার্জ ও টিউশন ফি আদায় করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয়। এ ধরনের প্রতিষ্ঠানের টাকা ফেরত দেওয়ার আল্টিমেটাম গত ৭ ফেব্রুয়ারি শেষ হয়েছে। কিন্তু ঢাকার মাত্র দুটি স্কুল টাকা সমন্বয় করবে বলে চিঠি দিয়ে অবহিত করেছে শিক্ষা বোর্ডকে।
অন্যদিকে যেসব প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ আদায় করেছে বলে প্রমাণ পাওয়া গেছে তাদের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০০৯ এর ৩৬ অনুচ্ছেদ লঙ্ঘন করেছে বলে প্রমাণিত হয়েছে। তাই যারা টাকা ফেরত দেয়নি এবং কোনও জবাবও প্রদান করেনি হাইকোর্টের আদেশ ও প্রবিধানমালা অনুযায়ী গভর্নিং বডি কেনও ভেঙে দেয়া হবে না তার কারণ দর্শিয়ে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, শিক্ষা বোর্ডগুলো তিন ধরনের স্কুলের সন্ধান পেয়েছে। কিছু প্রতিষ্ঠান বোর্ডকে চিঠি দিয়ে জানিয়েছে- তারা অতিরিক্ত অর্থ ফেরত দিয়েছে। আবার কিছু স্কুল কর্তৃপক্ষ চিঠি দিয়ে জানায়,তারা অতিরিক্ত অর্থ নেয়নি। তবে প্রায় এক হাজার শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষামন্ত্রীর নির্দেশনাকে আমলেই নেয়নি।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক বলেন, অতিরিক্ত টাকা আদায় করা শিক্ষা প্রতিষ্ঠানকে কোনও ছাড় দেওয়া হবে না। মন্ত্রণালয়ের নির্দেশনানুসারে আমরা শোকজ করব।পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।

/আরএআর/এনএস/এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের