সৌদি আরব সরকারের রাষ্ট্রীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সোমবার (৩ জুলাই) তিনি দেশে ফিরেছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
সেনাবাহিনী প্রধান সৌদি সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হিসেবে গত ২৩ জুন সস্ত্রীক পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। পবিত্র হজ পালনকালে তিনি সবার কল্যাণ কামনায় মহান আল্লাহ তায়ালার নিকট বিশেষ দোয়া করেন।









