‘বাংলাদেশ জাতিসংঘের অগ্রাধিকারপ্রাপ্ত ৩০ দেশের অন্যতম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২৩, ১৮:৩০আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১৮:৩০

জাতিসংঘের সহকারী মহাসচিব ও দুর্যোগঝুঁকি হ্রাসবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি মামি মিজুতোরি বলেছেন, বাংলাদেশ জাতিসংঘ মহাসচিব ঘোষিত অগ্রাধিকারপ্রাপ্ত ৩০টি দেশের অন্যতম। বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা করা হবে। প্রয়োজনীয়তা নির্ণয় করে বিভিন্ন ধরনের দুর্যোগে প্রস্তুতি, মনিটরিং, যোগাযোগ ও পূর্ব সতর্কীকরণব্যবস্থা ও সবুজ প্রযুক্তির প্রসারে এ সহায়তা দেওয়া হবে।

এ ছাড়া সামাজিক বিভিন্ন সূচকে বাংলাদেশ প্রশংসনীয় অগ্রগতি সাধন করেছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের কাছ থেকে বিশ্বের অনেক কিছু শিক্ষণীয় আছে।

মঙ্গলবার (৪ জুলাই) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিনের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে মামি মিজুতোরি এসব কথা বলেন।

সভায় শাহাব উদ্দিন বলেন, বাংলাদেশ সরকার জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে জনগণের জীবন-জীবিকা বাঁচাতে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করছে। এ লক্ষ্যে ডেল্টা প্ল্যান ২১০০, জাতীয় অভিযোজন পরিকল্পনা ও মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান বাস্তবায়ন করা হচ্ছে।

মন্ত্রী বলেন, জীববৈচিত্র্য সুরক্ষা এবং জলবায়ু অভিযোজন ও প্রশমনমূলক কর্মকাণ্ডে বিপুল পরিমাণ অর্থায়ন প্রয়োজন। এসব ক্ষেত্রে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রয়োজনীয় সহায়তা পেলে এসডিজি-সহ আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গীকার পূরণে বাংলাদেশ সফল হতে পারবে।

বৈঠকে অন্যদের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সচিব ডক্টর ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. ফাহমিদা খানম, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য ইউএনডিআরআর আঞ্চলিক অফিস প্রধান মার্কো তোসকানো-রিভাল্টাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

/এসএনএস/এনএআর/
সম্পর্কিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
আগামী একবছর কী করবেন খলিলুর রহমান
আমি সব সদস্য রাষ্ট্রের প্রেসিডেন্ট হবো: খলিলুর রহমান
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম