রাজধানীর মুগদায় এগারো বছরের এক শিশু স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে। ঘটনার পর ভুক্তভোগী শিশুটিকে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে মঙ্গলবার (৪ জুলাই) দিবাগত রাতে মামলা করেছেন বলে জানিয়েছেন মুগদা থানার উপপরিদর্শক (এসআই) আহসান উল্লাহ।
শিশুর মায়ের বরাত দিয়ে তিনি বলেন, গত ১ জুলাই ঘটনাটি ঘটে। শিশুটি ভয়ে প্রথমে কিছু না বললেও পরে মায়ের কাছে সব খুলে বলে।
তিনি আরও জানান, একই বাড়ির আরেক ভাড়াটিয়া টিটো মিয়া (৪২) তাকে রুমে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, শিশুটির শারীরিক পরীক্ষা ও ফরেনসিক, ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষণকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে। ধর্ষণকারী ওই বাসায় একা থাকতো বলেও জানান এসআই আহসান উল্লাহ।









