গণমাধ্যমকর্মীর বাসায় চুরি, নিয়ে গেছে টিভি-স্বর্ণালংকারসহ আসবাবপত্র

কবির হোসেন
০৬ জুলাই ২০২৩, ১৫:৪২আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১৬:১৮

মো. জাকারিয়া পেশায় গণমাধ্যমকর্মী। বেসরকারি সংবাদমাধ্যম টেলিভিশন একাত্তরে কর্মরত। কর্মব্যস্ততার কারণে গত ৭ বছরে একবারও কোরবানির ঈদে গ্রামের বাড়ি যেতে পারেননি। এবার ঈদুল আজহা উদযাপনের জন্য মা-বাবার আবদার মেটাতে স্ত্রী-সন্তানকে নিয়ে গিয়েছিলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ গ্রামের বাড়িতে। দীর্ঘদিন পর কোরবানি ঈদে গ্রামে যেতে পেরে ছুটির সময়টুকু আনন্দেই কাটছিল জাকারিয়ার। পাঁচ দিনের ছুটির দুই দিনের মধ্যেই ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফোন গেলো—তার বাসায় চুরি হয়েছে। এমন সংবাদ পেয়ে মুহূর্তে ঈদের সব আনন্দ বিষাদে পরিণত হয়েছে তার। গ্রাম থেকে বাসায় ফিরে দেখেন তার বাসার সবকিছু চোর নিয়ে গেছে। জানালার গ্রিল কেটে তার আড়াই বছরের শিশুকন্যা নুসাইফা আশরিনের শখের জিনিসপত্রসহ স্বর্ণালংকার, নগদ টাকা, মালামালসহ মোট ৩০ লাখ টাকার জিনিসপত্র চোর নিয়ে গেছে।

গত ২৯ জুন ঈদের দিবাগত রাতে রাজধানীর মিরপুরের কাফরুলে ১ নম্বর রোডের ১৫ নম্বর  সেকশনের ব্লক ডি’র ৮/১৬ নম্বর সাততলা মম ভিলার দ্বিতীয় তলায় দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে।

বুধবার (৫ জুলাই) সরেজমিন ওই বাসায় গেলে দেখা যায়, দীর্ঘদিন ধরে সংসারের জমা-সঞ্চয় হারিয়ে বাকহীন হয়ে পড়েছে সাংবাদিক জাকারিয়া ও তার স্ত্রী সরকারি চাকরিজীবী আকলিমা আক্তার।

ভুক্তভোগী জাকারিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, আমার সব শেষ হয়ে গেছে। আমরা দুজন চাকরি করি। অল্প টাকা বেতন পাই। বহু কষ্ট করে এক এক করে জিনিসপত্র কিনেছিলাম। সবকিছু নিয়ে গেছে চোরে। আমার মেয়ের কিছু শখের জিনিস ছিল, সেগুলোও নিয়ে গেছে। রুমের টিভিটা পর্যন্ত খুলে নিয়ে গেছে। তিনি বলেন, বাসার আলমারির ড্রয়ারে নগদ অর্থ ছিল ৫ লাখ ৩০ হাজার টাকা। গহনা ছিল আমার স্ত্রীর আড়াই ভরি, মায়ের সাড়ে ৬ ভরি, মেয়ের আনুমানিক দেড় ভরি, ভাইয়ের বউয়ের সাড়ে ৩ ভরি স্বর্ণ। আমার একটি ল্যাপটপ এবং ৪২ ইঞ্চি স্মার্ট টিভিও নিয়ে গেছে। বিভিন্ন আসবাবপত্রসহ আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

তিনি আরও বলেন, এটি একটি পরিকল্পিত চুরি। যে জানালার গ্রিল কেটে চোর ঢুকছে পাশেই নির্মাণাধীন ভবন রয়েছে। তাই চোর সহজে ঢুকতে পেরেছে, মালামাল সরাতে পেরেছে। চোরেরা আমাকে নিঃস্ব করেছে। এ বিষয়ে আমি এখনও মামলা করিনি। থানায় মৌখিকভাবে জানিয়েছি। দোষীদের খুঁজে বের করবে বলে থানা থেকে আশ্বস্ত করেছে। আমি আমার মালামাল, টাকা-স্বর্ণ ফেরত চাই।

এখনও মামলা করেননি কেন—প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে আমি প্রশাসনের সঙ্গে পরামর্শ করেছি। মামলা ছাড়াই তারা কাজ করছেন। মামলা করলে ঘরের অবশিষ্ট জিনিসপত্রও জব্দ করা হবে। ফলে দোষীদের ধরতে সময়  লেগে যাবে। বাড়িটি আমার বড় ভাইয়ের। নিজেদের বাড়ির অ্যাপার্টমেন্টে থেকেও নিরাপদে থাকতে পারলাম না। চোরদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি এবং চুরি হওয়া আমার সব মালামালসহ নগদ অর্থ ফেরত চাই।

মৌখিক অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছেন কাফরুল থানার উপ-পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা ইয়াদুর রহমান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, 'চুরির ঘটনাটি নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবগত আছেন। উনাদের নির্দেশে চোরদের শনাক্ত করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে কিছু সিসিটিভি ফুটেজ, আলামত সংগ্রহ করেছি। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।'

কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, চুরির বিষয়টি আমরা জেনেছি। ভুক্তভোগীকে সঙ্গে নিয়ে এ বিষয়ে কাজ করে যাচ্ছি। যারা গ্রিল কেটে ঘরে ঢুকে চুরি করেছে তারা ওই এলাকার, আশপাশেরই লোকজন। বিষয়টি ইতোমধ্যে আমরা বুঝতে পেরেছি। কিছু সাসপেক্ট আমরা পেয়েছি। ঘটনার সময়ের কিছু সিসিটিভি ফুটেজও হাতে এসেছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ করে যাচ্ছি।

উল্লেখ্য, ঈদুল আজহার ছুটির চার দিনে রাজধানীতে চুরি, ছিনতাই এবং ডাকাতির মতো ঘটনা ঘটেছে শতাধিক। রাজধানীর ৫০টি থানায় এ ধরনের অভিযোগ এসেছে বলে জানা গেছে।

/এমএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম