নিরাপত্তা দুর্বলতা থাকা কারখানা টার্গেট করে ডাকাতি করতো তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২৩, ১৬:০৯আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১৬:০৯

নিরাপত্তা ব্যবস্থায় দুর্বলতা রয়েছে এমন এবং লোকালয় থেকে দূরে থাকা কারখানা রেকি করে টার্গেট করতো। পরে টার্গেট করা ফ্যাক্টরিগুলোতে ডাকাতি করতো চক্রটি। রাজধানীর পাশে কেরানীগঞ্জ এলাকায় এপিজ গ্লোবাল লিমিটেড ডাকাতির ঘটনা তদন্ত করতে গিয়ে ডাকাতচক্রের ৮ সদস্যকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশ।

বুধবার (৫ জুলাই) সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ এই ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত ডাকাত সর্দার হামিদুল ইসলাম (৪০), আমিরুল ইসলাম ওরফে রাজু (৪৫), জাহিদ মিয়া (৪০), মনিরুল ইসলাম ওরফে রতন (৩২), আজিজুল হক ওরফে আজিজ ড্রাইভার (৪৮), ইস্রাফিল (৩০), সজল মিয়া (৩০) ও লুণ্ঠিত মালামাল কেনা পলাতক আসামি মোশাররফের স্ত্রী রাশিদা বেগমকে (৩৩) গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৬ জুলাই) রাজধানীর পুরান ঢাকায় ঢাকা জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। সংবাদ সম্মেলনে কথা বলছেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান

তিনি বলেন, আসামিরা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল বিক্রির জন্য মোশাররফের গুদামে রাখা হয়েছে। পরে পুলিশ পলাতক আসামি মোশাররফের স্ত্রী রাশিদার স্বীকারোক্তি ও দেখানো মতে তাদের গুদাম থেকে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত সব মালামাল উদ্ধার করে। আসামিরা সকলে আন্তঃজেলা ফ্যাক্টরি ডাকাতচক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা যায়।

আসামিরা জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা ছদ্মবেশে ঢাকার আশেপাশের দূরবর্তী ও নির্জন এলাকায় অবস্থিত বিভিন্ন ফ্যাক্টরির মালামাল ও নিরাপত্তা ব্যবস্থা রেকি করে। পরে যেসব ফ্যাক্টরির অবস্থান নির্জন এলাকায় এবং নিরাপত্তা ব্যবস্থা দুর্বল— সেগুলো টার্গেট করে ডাকাতি করে। এই ঘটনায় জড়িত পলাতক অন্যান্য ডাকাতদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।

গত রবিবার (২ জুলাই) রাতে কেরাণীগঞ্জ থানার কলাতিয়া নিপানবাড়ী এলাকায় এপিজ গ্লোবাল লিমিটেডের কারখানার সিকিউরিটি গার্ডকে তালা লাগানোর সময় অস্ত্রের মুখে জিম্মি করে ৪/৫ জনের সশস্ত্র ডাকাতদল। সিকিউরিটি গার্ডের হাত-পা, চোখ-মুখ বেঁধে ঢেকে দেয়। ডাকাতরা কারখানার সিকিউরিটি ইনচার্জকে এলোপাতারি মারপিট করে এবং হাত-পা, চোখ মুখ বেঁধে ফেলে।

এরপর ডাকাতদলের আরও ৮/১০ জন সদস্য একটি কাভার্ড ভ্যান নিয়ে কারখানায় ঢুকে। ডাকাতদল কারখানার ভেতরে থাকা মূল্যবান কম্বল, কোটিং ফেব্রিক্স, রেইনকোট, ফেব্রিক্স, থান কাপড়, স্ট্যান্ড স্ক্যান, সিলিং ফ্যান কাভার্ড ভ্যানে উঠিয়ে সঙ্গে নিয়ে পালিয়ে যায়। এই ডাকাতির ঘটনায় ফ্যাক্টরির মালিক আবুল কালাম আজাদ অজ্ঞাতনামা ১৪/১৫ জন আসামির বিরুদ্ধে কেরাণীগঞ্জ মডেল থানায় একটি ডাকাতি মামলা করেন।

/আরটি/এমএস/
সম্পর্কিত
ডাকাতি করতে গিয়ে হত্যা, খুনিদের যেভাবে ধরলো পুলিশ
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
সুন্দরবনের ‘সুমন বাহিনী’র ৭ দস্যুর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম