রাজধানীতে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ জুলাই ২০২৩, ০৩:২৬আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০৩:৩০

রাজধানীর মিরপুরে একটি বাসায় গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ১৮ বছর। বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে ওই গৃহকর্মীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান।

ভিকটিমের বরাদ দিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, মেয়েটি কল্যাণপুর এলাকার একটি বাসায় আড়াই থেকে তিন বছর গৃহকর্মী হিসেবে কাজ করতো। ওই বাসার গৃহকর্তার ছেলে আকাশ (৩৪) বিভিন্ন সময়ে ধর্ষণ করতো। সবশেষ গত ১৫ জুন রাত দুইটার দিকে ধর্ষণ করেন। নির্যাতন সহ্য করতে না পেরে, বাসা থেকে পালিয়ে আত্মগোপনে যায় মেয়েটি। পরে কারও মাধ্যমে আদালতে বিষয়টি নিয়ে অভিযোগ করেন।

আদালতের নির্দেশে মিরপুর থানায় মামলা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভিকটিমের সন্ধান পাওয়া যাচ্ছিল না। সে ভয়ে আবারও আত্মগোপন করে। বৃহস্পতিবার তাকে পাওয়া যায়। বুঝিয়ে ভয় কাটিয়ে হাসপাতালে এনে শারীরিক পরীক্ষার জন্য ভর্তি করা হয়।

অভিযুক্ত আকাশকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান এসআই মাহমুদুল হাসান।

এআইবি/কেএইচ/এলকে/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি