আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২৩, ১৭:১২আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১৮:৩৯

রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (৭ জুলাই) বিকালে রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে পরীক্ষামূলক চলাচল উদ্বোধন করেন তিনি। আগামী অক্টোবর মাসে এই অংশে আনুষ্ঠানিকভাবে চলতে পারে রাজধানীর নতুন এই গণপরিবহন।

এর আগে বুধবার মধ্যরাতে হঠাৎ করেই প্রথমবারের মতো আগারগাঁও থেকে মতিঝিল অংশে চলাচল করে মেট্রোরেল। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের আগেই পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়।

মেট্রোরেলে ওবায়দুল কাদের (ছবি: ফোকাস বাংলা)

বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূইয়া গণমাধ্যমকে জানান, আনুষ্ঠানিক উদ্বোধনের আগে বুধবার রাতে পরীক্ষামূলকভাবে চলেছে মেট্রোরেল। টেস্ট রান সফল হলে শুরু হবে ট্রায়াল রান। এরপর আগামী অক্টোবরে পুরোদমে যাত্রী চলাচল শুরু হবে।

আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের স্টেশন সাতটি। এগুলো হচ্ছে— বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ানবাজার, শাহবাগ, টিএসসি, সচিবালয় ও মতিঝিল। এরমধ্যে অক্টোবরের প্রথম সপ্তাহে চালু হতে পারে তিনটি স্টেশন—ফার্মগেট, শাহবাগ ও মতিঝিল। এসব স্টেশনের গড়ে ৯৭ ভাগ কাজ শেষ।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানিয়েছিলেন, মেট্রোরেলের দ্বিতীয় অংশে সব স্টেশন একসঙ্গে চালু করা সম্ভব না হলে প্রথমে কয়েকটি চালু করা হবে। ধীরে ধীরে বাকি স্টেশনগুলোও চালু করা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে ওবায়দুল কাদের (ছবি: ফোকাস বাংলা)

গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেল উত্তরা-আগারগাঁও অংশে চলাচল শুরু করে। দ্বিতীয় ধাপে আগারগাঁও-মতিঝিল অংশে যাত্রী পরিবহনের লক্ষ্য নেওয়া হয়েছে অক্টোবরে। অন্যদিকে, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত তৃতীয় অংশ ২০২৫ সালে চালুর লক্ষ্যে কাজ এগিয়ে যাচ্ছে।

/এএইচএ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম