সিসি ক্যামেরা ফুটেজ দেখে গ্রেফতার: ধর্ষণের দায় স্বীকার আসামির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২৩, ২০:৫১আপডেট : ০৭ জুলাই ২০২৩, ২০:৫১

রাজধানীর ধানমন্ডিতে এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার মাহাদী হাসান জারিফ (২৫) দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। শুক্রবার (৭ জুলাই) তাকে আদালতে হাজির করা হয়। এরপর তিনি দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করেন ঢাকা মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট তাহমিনা হক। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পারভেজ ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, মাদ্রাসা শিক্ষার্থীকে ক্ষণিকের পরিচয় ফুসলিয়ে গত ৩ জুলাই বিকালের দিকে ধানমন্ডি ৩/এ ও সাত মসজিদ রোড এর বাসা নম্বর ৫৬/ এ এএমএম সেন্টারের সাততলায় পরিত্যক্ত ফ্লোরের বেলকনিতে নিয়ে যায় জারিফ। সেখানে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ করে সে। ঘটনার পর থেকেই জারিফ পলাতক ছিল।

ভিকটিমের বাবা মামলা করলে পুলিশ তদন্ত শুরু করে। আশেপাশের একাধিক সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয় আসামিকে। পরে বরিশালের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মাহাদী হাসান জারিফকে গ্রেফতার করা হয়।

/এমকেআর/এফএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম