‘জনগণের ভাগ্যোন্নয়নে সংকল্পবদ্ধ হয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২৩, ১৮:৪৭আপডেট : ১১ জুলাই ২০২৩, ১৮:৪৭

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বাংলার জনগণের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে কাজ করছেন। তার নেতৃত্বে নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। বিরোধী জোট উন্নয়নকে বাধাগ্রস্ত ও দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে। তিনি বলেন, ‘বাংলাদেশের অপ্রতিরোধ্য উন্নয়ন ও অগ্রযাত্রাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। দেশের জনগণ তাদের এই ষড়যন্ত্র রুখে দেবে।’

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে মৌলভীবাজারের বড়লেখায় মৌলভীবাজার-চান্দগ্রাম আঞ্চলিক সড়কের বড়লেখা আদালত এলাকা থেকে শাহবাজপুর রেল গেট (উত্তর চৌমুহনী) পর্যন্ত ২ হাজার ৭০০ মিটার সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। সড়ক ও জনপথ বিভাগের বাস্তবায়নে এই কাজে সরকারের ব্যয় হচ্ছে ৩৪ কোটি টাকা। মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।

আন্দোলনরত বিরোধীদলগুলোর উদ্দেশে পরিবেশমন্ত্রী বলেন, ‘আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে জনগণ যাদের সমর্থন দেবে, তারাই দেশ পরিচালনা করবে। তাই অযথা নৈরাজ্য সৃষ্টি করবেন না।’

পরিবেশমন্ত্রী বলেন, ‘চলমান উন্নয়ন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নাই। তার দূরদর্শী নেতৃত্বে পরিকল্পনা মতো বাংলাদেশ তার গন্তব্যে পৌঁছে যাবে। দেশের অভাবনীয় উন্নয়নের জন্য বিশ্বনেতারাও শেখ হাসিনার প্রশংসা করছেন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী এবং বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন প্রমুখ।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
চার লেন হচ্ছে তিন মহাসড়ক
১৪ হাজার কোটি টাকা খরচ শেষে চট্টগ্রাম জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে?
পরিবেশ রক্ষায় জিরো টলারেন্স নীতিতে সরকার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক