‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মৎস্য ও প্রাণিসম্পদ খাত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২৩, ১৮:০৪আপডেট : ১২ জুলাই ২০২৩, ১৮:৪৪

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মৎস্য ও প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

বুধবার (১২ জুলাই) সিলেট সার্কিট হাউজে সিলেট বিভাগে কর্মরত মৎস্য অধিদফতর ও প্রাণিসম্পদ অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।

প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হেমায়েত হোসেন, মৎস্য অধিদফতরের মহাপরিচালক খ. মাহবুবুল হক ও প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. এমদাদুল হক তালুকদার উপস্থিত ছিলেন। সিলেট বিভাগীয় প্রাণিসম্পদ দফতরের পরিচালক ডা. মারুফ হাসান, সিলেট বিভাগীয় মৎস্য দফতরের উপপরিচালক আনোয়ার হোসেন এবং সিলেট বিভাগে কর্মরত মৎস্য অধিদফতর ও প্রাণিসম্পদ অধিদফতরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যয়ের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতরকে এগিয়ে থাকতে হবে। এ অধিদফতরের কর্মকর্তাদের স্মার্ট ভূমিকা রাখতে হবে। তাদের স্মার্ট লক্ষ্য রাখতে হবে এবং স্মার্ট লক্ষ্য অর্জনে উপযুক্ত পরিকল্পনা নিতে হবে। সর্বোপরি দেশের উন্নয়ন অগ্রযাত্রায় মৎস্য ও প্রাণিসম্পদ খাত থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

মন্ত্রী বলেন, দেশে প্রাণিসম্পদ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা এসেছে। মাছের উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা এসেছে। এ খাত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাত থেকে খাবারের বড় একটি অংশের জোগান আসে, প্রাণিজ আমিষের চাহিদা পূরণ হচ্ছে। খাদ্য ও পুষ্টির চাহিদা মেটাচ্ছে এ খাত। এ খাত থেকে বিভিন্ন পণ্য বিদেশে রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে।

/এসআই/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
শিক্ষিত যুবকরাও মাছ ধরার জন্য নদীতে যেতে পারেন: উপদেষ্টা
যৌথ বাহিনীর অভিযানে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক
সাবেক মৎস্য মন্ত্রীসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম