হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনায় আহত স্বামীর মৃত্যু, স্ত্রী চিকিৎসাধীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২৩, ২০:০৯আপডেট : ১৪ জুলাই ২০২৩, ২০:১৪

রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে শুক্রবার (১৪ জুলাই) সকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী। পরে তাদের উদ্ধার করে ভর্তি করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে।

বিকালে চিকিৎসাধীন অবস্থায় স্বামী মতিউর রহমান (৪৫) মারা যান। স্ত্রী জাকিয়া খাতুনের (৩১) চিকিৎসা চলছে।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) মো. উসমান আলী বলেন, শুক্রবার (১৪ জুলাই) সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে রাস্তায় পড়ে থাকতে দেখে খাদিজা বেগম নামে এক পথচারী তাদের দুজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনার সংবাদ শুনে ঘটনাস্থলে গিয়ে পড়ে থাকা মোটরসাইকেলটি থানায় নিয়ে রেখেছি। তবে কীভাবে ঘটনাটি ঘটেছে, তা তদন্তের পর বলতে পারবো।

তাদের গ্রামের বাড়ি রংপুর সদরের মহাদেবপুরে। বর্তমানে গাজীপুরের কালীগঞ্জে ভাড়া বাসায় থাকতেন বলে জানা যায়। মতিউর রহমান একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।

/এআইবি/আরটি/এমএস/এমওএফ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম