‘ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা তৈরি করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২৩, ১৮:১৬আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১৮:১৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, তৃণমূল মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়ার মাধ্যম হচ্ছে ইউনিয়ন পরিষদ। প্রান্তিক মানুষের সব সুবিধা ও অসুবিধা সমাধানে ইউনিয়ন পরিষদই তাদের ভরসার জায়গা। তাই ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী ও স্বাবলম্বী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তুলতে হবে।

রবিবার (১৬ জুলাই) মন্ত্রণালয়ে স্থানীয় সরকার বিভাগ সম্মেলন কক্ষে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির এক প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন। সারা দেশে স্থানীয় সরকার দিবস পালনের প্রস্তুতি হিসেবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ ইউনিয়ন পরিষদ কার্যকর করা গেলে ইউনিয়নের নিজেদের অনেক সমস্যা সমাধান নিজেরাই করা যাবে বলে উল্লেখ করেন মন্ত্রী। স্থানীয় সরকার ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার নিউ কমিউনিটি মুভমেন্টের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদেরও অনুরূপ একটি ব্যবস্থাপনা গড়ে তুলে সবাইকে নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে হবে।’

রাজস্ব আদায়ের ক্ষেত্রে জনগণকে বুঝিয়ে সচেতন করার ওপর গুরুত্ব আরোপ করেন স্থানীয় সরকার মন্ত্রী। তিনি বলেন, ‘মানুষ যখন দেখবে তাদের প্রদত্ত রাজস্ব নিজেদের উন্নয়ন ও কল্যাণের কাজেই ব্যবহৃত হচ্ছে তখন তাদের রাজস্ব দিতে অনীহা দূর হবে।’ স্থানীয় সরকার মন্ত্রী এ সময় প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তাদের নিজ নিজ ইউনিয়নের আয় বৃদ্ধির ক্ষেত্রে গভীরভাবে চিন্তাভাবনার আহ্বান জানান।

তিনি এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের তাদের ইউনিয়নের দরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মন্ত্রী। প্রয়োজনে এলাকার আর্থিকভাবে স্বাবলম্বী ও ধনী মানুষদের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর উপায় খুঁজে বের করারও আহ্বান জানান তিনি। এছাড়া গ্রাম আদালতের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন সমস্যা সমাধান করে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলেও মনে করেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রী এ সময় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সদস্যদের অনুরোধে তাদের ট্রাস্টে এক কোটি টাকা অনুদানের ঘোষণা দেন।

সারা দেশে প্রতি বছর স্থানীয় সরকার দিবস পালনের বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পরিপ্রেক্ষিতে এ সভা অনুষ্ঠিত হয়। সারা দেশে প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি স্থানীয় সরকার দিবস পালিত হবে। তবে এ বছর ২৫ ফেব্রুয়ারি অতিক্রান্ত হওয়ার ফলে দিবসটি পালন করা হবে ৫ সেপ্টেম্বর।

সভায় আরও ছিলেন– স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি মো. বেলায়েত হোসেন গাজী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শরীফ কামাল। এছাড়াও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সভায় অংশগ্রহণ করেন।

/এসআই/আরকে/
সম্পর্কিত
তাজুল ইসলামের বক্তব্য শুনবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি
প্রসিকিউশনে ‘মামলা বাণিজ্য’: একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল 
অভিযোগগুলো সর্বতোভাবে মিথ্যা এবং ভিত্তিহীন: সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম