নুরসহ তিন জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২৩, ১৬:১৫আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৬:১৫

ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমানের ওপর হামলার অভিযোগে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুরসহ তিন জনের বিরুদ্ধে করা মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত মামলার এজাহার গ্রহণ করে আগামী ৭ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এর আগে, গতকাল সোমবার ভুক্তভোগী তারেক বাদী হয়ে রাজধানীর পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন। নুর ছাড়া এ মামলার আসামিরা হলেন– সাইফুল ইসলাম (২৮), ঢাকা মহানগর উত্তরের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মাহবুবুল হক শিপন। এছাড়া অজ্ঞাত আরও চার-পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী তারেক।

জানা গেছে, এর আগে সোমবার রাজধানীর কালভার্ট রোডের জামান টাওয়ারে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের পার্কিংয়ে হামলার শিকার হন তারেক। সংগঠনটির একাংশের সভাপতি নুরুল হক নুরের খালাতো ভাই সাইফুল ইসলামের নেতৃত্বে ১০-১২ জন তার ওপর হামলা চালান। হামলার পর সংগঠনটির নেতাকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান।

/এমকেআর/আরকে/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম