মাদক মামলা

মডেল পিয়াসার বিরুদ্ধে পুলিশ কমকর্তার সাক্ষ্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২৩, ১৮:১৭আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৮:১৭

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানায় দায়ের করা মামলায় মডেল ও সাবেক টিভি উপস্থাপিকা ফারিয়া মাহবুব পিয়াসার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন পুলিশের এএসআই জেসমিন আক্তার।

মঙ্গলবার (১৭ জুলাই) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলমের আদালতে সাক্ষ্য দেন তিনি। এদিন তার সাক্ষ্য শেষ না হওয়ায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩১ আগস্ট দিন ধার্য করেন আদালত। এ মামলায় মোট ২৩ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য শেষ হয়েছে।

এর আগে, ১১ জানুয়ারি আসামির অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন একই আদালতের বিচারক। মামলায় পিয়াসা বর্তমানে জামিনে আছেন।

জানা গেছে, ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. আব্দুল লতিফ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্রটি জমা দেন। অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা বলেন, পিয়াসা বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। অপরাধের জন্য তাকে বিচারের আওতায় আনা উচিত।

২০২১ সালের ১ আগস্ট বারিধারার বাসা থেকে পিয়াসাকে গ্রেফতার করেন গোয়েন্দারা। তারা পিয়াসার বাসা থেকে ৭৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ বোতল বিদেশি মদ ও ৪ ক্যান বিয়ার জব্দ করেন। পরে গুলশান থানায় দায়ের করা মামলায় তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে তার কাছ থেকে তথ্য পাওয়ার পর গত ৫ আগস্ট নগরীর ভাটারা এলাকা থেকে ৭ হাজার ২০০ পিস ইয়াবাও জব্দ করেন গোয়েন্দারা।

পিয়াসা ও তার সহযোগী শারফুল হাসান ওরফে মিশু হাসানের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অধীনে ভাটারা থানায় আরেকটি মামলা দায়ের করা হয়।

/এমকেআর/আরকে/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম