ইউরোপে দক্ষ কর্মী পাঠাতে জনশক্তি রফতানিকারকদের নতুন সংগঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৩, ০২:৪০আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০২:৪০

ইউরোপসহ উন্নত দেশগুলোতে জনশক্তি রফতানিকারকদের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে রিক্রুটিং এজেন্সি এসোসিয়েশন অব বাংলাদেশ ফর ইউরোপ অ্যান্ড ডেভেলপড কান্ট্রিজ (আরএএবিইডি)।

রবিবার (২৩ জুলাই) রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই সংগঠনের আত্মপ্রকাশ হয়।

অনুষ্ঠানে সংগঠনটির আহ্বায়ক ও মানাহিল ওভারসিজ লিমিটেডের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাবিবুল করিম এর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। এ সময় শিগগিরই কমিটি করে সদস্য সংগ্রহ করার কথাও জানান তিনি।

হাবিবুল করিম বলেন বলেন, উন্নত দেশগুলো বাংলাদেশের দিকে তাকিয়ে আছে দক্ষ লোকের আশায়। শুধু জাপান, মধ্যপ্রাচ্য এবং ইউরোপে ২০৩০ সালের মধ্যে প্রয়োজন হবে প্রায় ৪ কোটি দক্ষ মানুষ। এটা বাংলাদেশের জন্য বিরাট সুযোগ। সে লক্ষ্য সামনে রেখে প্রস্তুতি গ্রহণের সময় এখনই। দক্ষ জনশক্তি রফতানির মানদণ্ডে আমরা এশিয়ার অন্যান্য দেশ থেকে অনেক পিছিয়ে আছি, যা স্বীকার করতে দ্বিধা নেই।

তিনি আরও বলেন, আমরা মনে করি, যারা ইউরোপসহ উন্নত বিশ্বের দেশগুলোতে জনশক্তি রফতানি করে থাকেন, তাদের আলাদা একটি ফোরাম থাকা প্রয়োজন। আমরা একত্রে সংগঠিত হয়ে দেশের স্বার্থে দক্ষ জনশক্তি রফতানি করবো। দক্ষ কর্মী পাঠালে দেশে রেমিট্যান্স আসবে।

সংগঠনটি সম্পর্কে বলা হয়, আমাদের এই নতুন প্ল্যাটফর্মের সদস্য হতে হলে ইউরোপসহ উন্নত দেশে অন্তত পাঁচ জন কর্মী পাঠানোর রেকর্ড থাকতে হবে অথবা কর্মীদের ভিসা কার্যক্রম প্রক্রিয়াধীন থাকতে হবে।

হাবিবুল করিম বলেন, আমরা ইউরোপের বাজার হারাতে চাই না। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এটা খুবই কাঙ্ক্ষিত শ্রমবাজার। দেশের মানুষকে প্রশিক্ষিত করে ইউরোপসহ উন্নত দেশে পাঠাবো।

সংগঠনের কর্মপরিকল্পনার মধ্যে আছে বিপুল পরিমাণ দারিদ্র্য জনসংখ্যাকে কম খরচে ইউরোপ/উন্নত দেশের কাজের ব্যবস্থা করে, বাংলাদেশ থেকে বেকারত্বের হার কমানো। দেশের জন্য কিছু করা, মানুষের জন্য কিছু করা এবং পাশাপাশি নিজেদের ব্যবসায়িক সুনাম বাড়ানো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হীরক বর্ণালী ওভারসিজের স্বত্বাধিকারী আব্দুল আজিজ, অপরাজিতা ওভারসিজের স্বত্বাধিকারী আরিফুর রহমান, কেয়ারগিভার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. বাসীদুল ইসলামসহ ইউরোপে কর্মী পাঠানো রিক্রুটিং এজেন্সির মালিকরা।

/এসও/এনএআর/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের