ল’ইয়ার্স সাইবার গিল্ডের আত্মপ্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৩, ১৬:০৩আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১৬:০৯

সাইবার জগতে দেশবিরোধী নানা ষড়যন্ত্র ও গুজব মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালন করতে ‘বাংলাদেশ ল’ইয়ার্স সাইবার গিল্ডের (বিএলসিজি) আত্মপ্রকাশ ঘটেছে।

সোমবার (২৪ জুলাই) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১ নম্বর হলে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

সংগঠনে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট একেএম ফয়েজ, যুগ্ম আহ্বায়ক ও কো-অর্ডিনেটর অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক এবং সদস্য সচিব অ্যাডভোকেট এস আর সিদ্দিকী সাইফ।

সংগঠনের জানান, বাংলাদেশ ল-ইয়ার্স সাইবার গিল্ড (বিএলসিজি) আইনজীবীদের একটি সমন্বিত প্রয়াস। সাইবার জগতে দেশবিরোধী নানা ষড়যন্ত্র ও গুজব মোকাবিলায় এই সংগঠন সক্রিয় ভূমিকা পালন করবে। বাংলাদেশের সর্বোচ্চ আদালতকে ঘিরে বিএনপি-জামায়াত দীর্ঘদিন ধরে যে সংঘবদ্ধ সন্ত্রাস, নৈরাজ্য কায়েম করেছিল— এই সংগঠন সচেতন দেশপ্রেমের দায় থেকে তার জবাব দেবে।

সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আব্দুন নুর দুলাল, সিনিয়র অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, সিনিয়র অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা, অ্যাডভোকেট আজহার উল্লাহ ভূঁইয়া, সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট জেসমিন সুলতানাসহ সমিতির নেতারা ও সাধারণ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম