তাদের কোনও হাল নেই, কমিটিও নেই: বিএনপির উদ্দেশে অ্যাটর্নি জেনারেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৩, ১৭:২৬আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১৭:২৭

সুপ্রিম কোর্ট অঙ্গনে ইইউ প্রতিনিধিদের গাড়ি আটকে মিছিলের ঘটনা প্রসঙ্গে বিএনপিকে উদ্দেশ করে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, নির্বাচনে গেলে তারা পারবে না বলেই এসব করছে, তাদের কোনও হাল নেই, কোনও কমিটি নেই।

সোমবার (২৪ জুলাই) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১ নম্বর হল রুমে বাংলাদেশ ল ইয়ার্স সাইবার গিল্ডের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ এমন মন্তব্য করেন।

এএম আমিন উদ্দিন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এসেছিল ইইউ প্রতিনিধি দল। এসময় তারা (বিএনপি) তাদের গাড়ির উপরে উঠে পরে। এমন নৈরাজ্য পৃথিবীর অন্যকোনও আদালতে দেখা যায়নি।

তিনি বলেন, কোর্ট প্রাঙ্গণে তারা যে নৈরাজ্য করেছে তা বাংলাদেশসহ সারা বিশ্ব দেখবে। তাদের কোনও হাল নেই। তাদের কোনও কমিটি নেই। এজন্য তারা হয়তো নির্বাচনে যাবে না। নির্বাচনে গেলে তারা এগুলো করতো না। আমরা সুপ্রিম কোর্ট তথা সারা বাংলাদেশের আইনজীবীদের সম্মান রক্ষা করবো। আমরা আইনজীবীরা কোনও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হবো না। আমরা মৌলিক অধিকার রক্ষায় কাজ করবো।

সহকারী অ্যাটর্নি জেনারেল এস আর সাইফ সিদ্দিকীর সঞ্চালনায় ও সিনিয়র অ্যাডভোকেট একেএম ফয়েজের সভাপতিত্বে এসময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আব্দুন নুর দুলাল, সিনিয়র অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, সিনিয়র অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা, অ্যাডভোকেট আজহার উল্লাহ ভূঁইয়া, সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট জেসমিস সুলতানাসহ সমিতির নেতারা ও সাধারণ আইনজীবীরা বক্তব্য প্রদান করেন।

বক্তব্য শেষে সাইবার জগতে দেশ বিরোধী নানা ষড়যন্ত্র, প্রোপাগান্ডা, গুজব মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালন করতে বাংলাদেশ ল ইয়ার্স সাইবার গিল্ডের (বিএলসিজি) আত্মপ্রকাশ ঘটে।

সংগঠনে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট একেএম ফয়েজ, যুগ্ম আহ্বায়ক ও কো-অর্ডিনেটর অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক এবং সদস্য সচিব হয়েছেন অ্যাডভোকেট এস আর সিদ্দিকী সাইফ।

/বিআই/এমএস/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম