দুই আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২৩, ০০:২৪আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০০:২৪

পরিচালনা নীতিমালা না হওয়া পর্যন্ত রাস্তায় অ্যাম্বুলেন্স অবাধে চলতে পারবে এবং তিন মাসের মধ্যে নীতিমালা প্রস্তুত হওয়ার আশ্বাসের ভিত্তিতে আপাতত অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা এক অডিও বার্তায় বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ডেঙ্গু মহামারির কারণে নীতিমালা না হওয়া পর্যন্ত রাস্তায় অ্যাম্বুলেন্স অবাধে চলতে পারবে- এই শর্তে আপাতত ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বিআরটিএ চেয়ারম্যান তিন মাসের মধ্যে নীতিমালা করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন।

এর আগে ছয় দফা দাবিতে ২৫ জুলাই থেকে ধর্মঘটের ডাক দেয় অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। ছয় দফা হলো–সেবা খাতে বিআরটিএ কর্তৃক অ্যাম্বুলেন্সে প্রাইভেট কারের মতো আয়কর (এটিআই) বন্ধ করতে হবে। অনতিবিলম্বে অ্যাম্বুলেন্সের জন্য জাতীয় নীতিমালা প্রণয়ন করতে হবে। অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত টোল ফ্রি বাস্তবায়ন, দেশের প্রত্যেকটি হাসপাতালে অ্যাম্বুলেন্সের পার্কিং সুবিধা, রোগী থাকা অবস্থায় প্রতিটি পাম্পে সিরিয়াল ছাড়া তেল ও গ্যাস নেওয়ার সুবিধা এবং সড়কে হয়রানিমুক্ত ও নির্বিঘ্নে পথ চলার সুযোগ।

/ইউআই/আরআইজে/
সম্পর্কিত
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
মির্জাপুর থেকে যমুনা সেতু পর্যন্ত তীব্র যানজট, আটকা হাজারো যানবাহন
‘মানবিক’ কারণে ছাড় দিচ্ছে পুলিশ, বাড়ছে ঝুঁকিপূর্ণ ঈদযাত্রা
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের