রাজধানীতে ‘মদ খেয়ে’ যুবকের মৃত্যু, চিকিৎসাধীন ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২৩, ১৯:৫১আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১৯:৫১

রাজধানীর পল্লবীতে মদ পান করে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার রাতে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। এ ঘটনায় আরও দুই জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে খবর পাওয়া গেছে।

মৃতের নাম রফিকুল ইসলাম শান্ত (২১)। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেটিংয়ে কাজ করতেন। তার গ্রামের বাড়ি বরিশাল। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃতের বন্ধু রিয়াজ জানান, তাদের সবার বাসা মিরপুর-১১ নম্বর সেকশনে। গত রবিবার দিবাগত রাতে তিন বন্ধু ওই এলাকার একটি বাসায় বসে মদ পান করেন। তাদের মধ্যে শান্ত, রিপন, সুজন স্বর্ণ পট্টিতে ব্যাচেলর মেসে থাকতেন। আরও একজন ছিলেন ওই এলাকার বাসিন্দা। তিনি স্বর্ণের দোকানে কারিগর হিসেবে কাজ করেন। খাওয়া-দাওয়া তার ওখানেই হয়।

তিনি বলেন, রাতভর খেয়ে সোমবার ভোরে তারা বাসায় ফিরে অসুস্থবোধ করে। আমাকে ফোন করে সংবাদ দেয়, তাদের অবস্থা ভালো না। সংবাদ শুনে বাসায় গিয়ে জানতে পারি, শান্ত ও রিপন দুজনের অবস্থাই ভালো না। এর মধ্যে বেশি খারাপ অবস্থায় ছিল শান্ত। বার বার বমি করছিল। পরে তাকে গোসল করিয়ে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে সোহরাওয়ার্দী হাসপাতাল। সেখানে রাখেনি। পরে ওই দিন রাতে ঢামেক হাসপাতাল নিয়ে আসলে সেখানে তাকে ভর্তি করেন চিকিৎসক। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালের দিকে মারা যায় শান্ত।

তিনি আরও বলেন, বিষয়টি আমি জানার পর তার স্বজনদের জানাই। রিপন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও ভালো না। আরেক জনের সঙ্গে আমার পরিচয় নাই। তার অবস্থা সম্পর্কে কিছু বলতে পারবো না।

/এআইবি/কেএইচ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক