সোহরাওয়ার্দীতে নয়, গোলাপবাগে সমাবেশের অনুমতি দেবে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২৩, ১৫:১৫আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৫:২৯

সোহরাওয়ার্দী উদ্যানে নয়, গোলাপবাগ মাঠে বিএনপিসহ ৯টি রাজনৈতিক দলের সমাবেশ করার অনুমতি দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে সভা-সমাবেশ করার বিষয়ে উচ্চ আদালতের অবজারভেশন রয়েছে। আমরা বিএনপির প্রতিনিধি দলকে গোলাপবাগ মাঠ দেখতে বলেছি।’

গত ২২ জুলাই বিএনপির অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের সমাবেশে ২৭ জুলাই সমাবেশের কর্মসূচি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর ধারাবাহিকতা অনুযায়ী গত সোমবার (২৪ জুলাই) বিএনপির পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের কাছে চিঠি দেওয়া হয়েছে।

এর আগে আজ সকালে পবিত্র আশুরা উপলক্ষে নিরাপত্তা ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপিসহ ৯টি রাজনৈতিক দল সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে। আমরা পর্যালোচনা শেষে কয়েকটি দলকে অনুমতি দেবো।’

মানুষের ভোগান্তির কথা উল্লেখ করে খন্দকার গোলাম ফারুক বলেন, ‘যারা অনুমতি পাবে, রাজনৈতিক সমাবেশ করা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ঢাকা মহানগর পুলিশের কর্তব্য।’

তিনি বলেন, ‘গণমাধ্যমের মাধ্যমে সব রাজনৈতিক দলের প্রতি অনুরোধ করবো, ওয়ার্কিং ডে-তে বিশাল বিশাল সমাবেশ করে ঢাকার মানুষকে থামিয়ে দেওয়া, লাখ লাখ মানুষকে রাস্তায় আটকে রাখার বিষয়টি বন্ধ করুন। ভবিষ্যতে এমন পরিকল্পনা পরিবর্তন করে বন্ধের দিনে নিয়ে যান।’

সমাবেশে লাঠিসোঁটা ও ব্যাগ আনা যাবে না উল্লেখ করে খন্দকার গোলাম ফারুক বলেন, ‘ব্যাগে কোনও ধরনের বিস্ফোরক থাকতে পারে। আপনারা কর্মসূচি করেন কিন্তু জনগণকে কষ্ট না দিয়ে। হয়তো ভবিষ্যতে এমন সময় আসবে, জনগণ অতিষ্ঠ হয়ে গেলে আমাদের বাধ্য হয়ে এসব কর্মসূচিতে নিষেধাজ্ঞা দিতে হতে পারে।’

/এনএল/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
ফাঁকা ঢাকার নিরাপত্তায় নজরদারি, ছুটি পাননি বেশিরভাগ পুলিশ
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান