গুলিস্তানে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৩, ২০:৪৩আপডেট : ২৮ জুলাই ২০২৩, ২১:০৯

আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম তিন সংগঠনের ‘শান্তি সমাবেশ’-এর কাছাকাছি রাজধানীর গুলিস্তানে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। তবে কোন কোন গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে; তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যার দিকে গুলিস্তানের গোলাপ শাহ মাজারের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি সন্ধ্যার পর গুলিস্তানে দুটি গ্রুপের সংঘর্ষ হয়। সেখান থেকে একজনের মরদেহ ঢামেক হাসপাতালে আনা হয়েছে। এছাড়াও পাঁচ জনকে আহত অবস্থায় আনা হয়েছে।’

আহতরা হলেন, মো. আরিফুল (১৮), মো. জোবায়ের (১৮), মো. রনি (৩২), মো. মোবাশ্বের (১৮) ও অজ্ঞাত (২৫)। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি।

‘এই দুই গ্রুপের রাজনৈতিক পরিচয় কী, এই মুহূর্তে আমরা বলতে পারছি না’, বলেন বাচ্চু মিয়া।

এ প্রসঙ্গে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম বলেন, ‘আমরা শুনেছি গুলিস্তানে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। আহত একজনকে হাসপাতালে নিয়ে গেলে মারা যান। তবে কোন দল এমন সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে, আমরা এখনও সুনির্দিষ্টভাবে জানতে পারিনি। তবে ধারণা করছি, কোনও রাজনৈতিক দুই গ্রুপ হতে পারে।’

এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশে যোগ দিতে ওই গ্রুপ দুটি কামরাঙ্গীরচর থেকে এসেছিল। সমাবেশ থেকে ফেরার পথে প্রতিপক্ষের ওপর লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় অপর একটি গ্রুপ। এতে পথচারীসহ বেশ কয়েকজন হতাহত হন।

/কেএইচ/এনএল/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক