বিএমইটি কর্মচারী সমিতির সভাপতি পাটোয়ারি, সম্পাদক নূর আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৩, ২১:৩৫আপডেট : ২৮ জুলাই ২০২৩, ২১:৩৫

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নন-গেজেটেড সরকারি কর্মচারী সমিতির সাধারণ নির্বাচন (২০২৩-২৬) অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে ১০৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. নিজামউদ্দিন পাটোয়ারী এবং একই সংখ্যক ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহ মোহাম্মদ নুর-এ-আলম।

বৃহস্পতিবার (২৭ জুলাই) জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

দুটি পদ বাদে বাকি সব পদেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে নিজাম-কামরুল-আলম পরিষদ।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৭৩ জন। সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। নির্বাচনে দুটি প্যানেলে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মো. নজমুল হক এই ফলাফল রাতে ঘোষণা করেন।

সমিতির নির্বাচনে বিজয়ী অন্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি পদে মো. কামরুজ্জামান, সহসাধারণ সম্পাদক পদে মো. আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে টি এ এম ছানাউল্লাহ ভূইয়া, অর্থ সম্পাদক পদে মো. ইকবাল হোসেন, দফতর সম্পাদক পদে মো. সোহেল রানা সুমন, প্রচার সম্পাদক পদে মো. হেলাল উদ্দিন, ক্রীড়া সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো. আনিচুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক পদে মো. নবীনুর ইসলাম, মহিলা সম্পাদক পদে বেগম শিরিন আক্তার, সহ-অর্থ সম্পাদক পদে মো. ফরিদ মিয়া, কার্যনির্বাহী সদস্য পদে মো. শওকত হোসেন, রতন চন্দ্র মজুমদার, রাজু আহমেদ, মো. বিপুল হোসেন, মো. বাদশা মিয়া বিজয়ী হয়েছেন।

/এসও/এনএআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের