শীতলক্ষ্যার তীরে ২১ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৩, ১৬:২৩আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১৬:৩১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার কাঁচপুর ব্রিজ এবং এর আশপাশের এলাকায় শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে ওঠা ২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ছিলেন– বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো. শহীদুল্লাহ, উপ-পরিচালক মো. ইসমাইল হোসেন, সহকারী পরিচালক মো. নাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো. শহীদুল্লাহ এ তথ্য জানান।

এ সময় একটি ভেকু মেশিন দিয়ে অবৈধ ১৮টি পাকা, আধা পাকা স্থাপনা, তিনটি বাঁশের জেটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া শীতলক্ষ্যা নদীতে অভ্যন্তরীণ নৌ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে সোনারগাঁও উপজেলার কুতুবপুর এলাকার মো. শাজাহান মিয়ার ছেলে মো. ওমর ফারুক (৩৭) এবং আব্দুল বাতেনের ছেলে মো. আমজাদকে (৩১) সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি কাঁচপুর ব্রিজের নিচে নদীর জায়গায় বালু রাখার অপরাধে তা নিলামে তোলা হয়। ৮০ হাজার টাকায় সর্বোচ্চ ডাককারীকে দেওয়া হয় ওই বালু।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘নদীর দখলদারদের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।’

অভিযানকালে পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

/এসআই/আরকে/
সম্পর্কিত
লঞ্চের ভাড়া বাড়ানো হবে, তবে আলোচনা সাপেক্ষে  
ঈদ উপলক্ষে বছিলা ও শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চলবে বিশেষ লঞ্চ
বিআইডব্লিউটিএতে চাকরি, ১৩ ক্যাটাগরির পদে নিয়োগ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক