১০ মিনিটে দুই কোটি টাকার হীরার গয়না চুরি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৩, ১৮:৪৮আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১৯:৩৬

রাজধানীর ধানমন্ডিতে মেট্রো শপিং মলে ‘ট্রাস্ট ডায়মন্ড’ নামে একটি ডায়মন্ডের দোকানে চুরির অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, দোকানটি থেকে ১০ মিনিটে দুই কোটি টাকার ডায়মন্ডের গয়না চুরি করে নিয়ে গেছে পাঁচ জনের একটি দল। আজ রবিবার (৩০ জুলাই) সকাল ১০টার পরে এ ঘটনা ঘটে।

বিকালে বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম। তিনি বলেন, মেট্রো শপিং মলের চারতলায় ট্রাস্ট ডায়মন্ড নামে একটি প্রতিষ্ঠানের তালা ভেঙে ডায়মন্ডের বিভিন্ন গয়না চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

পারভেজ ইসলাম আরও বলেন, মার্কেটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজে দেখা গেছে, পাঁচ জনের একটি দল সকাল ১০টা ৮ মিনিটে দুটি তালা কেটে দোকানে প্রবেশ করে। এর ১০ মিনিটের মাথায় তারা বের হয়ে যায়। এই ১০ মিনিটে তারা কয়েক কোটি টাকার মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। তবে দলে আরও কতজন ছিল সে বিষয় কাজ চলছে।

ট্রাস্ট ডায়মন্ডের মালিকের বরাত দিয়ে ওসি পারভেজ বলেন, দোকানের মালিকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, ট্রাস্ট ডায়মন্ডের মালিকপক্ষ মেট্রো শপিং মলের নিচতলায় নতুন শোরুমের কাজ করছে। তাই চারতলার একটি দোকান ভাড়া নিয়ে এমনি সাধারণভাবে মালামাল রেখেছিল। কোনও লকার ছিল না। দোকানটিতে মাত্র দুটি তালা লাগানো ছিল। ভুক্তভোগীরা এখনও হিসাব করছেন। তবে প্রাথমিকভাবে তাদের দাবি, অন্তত দুই কোটি টাকার ডায়মন্ডের গয়না নিয়ে গেছে। 

ট্রাস্ট ডায়মন্ডের কর্মচারী হৃদয় সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা সকাল ১০টার পর দোকানের সামনে এসে দেখি তালা খোলা। আমাদের দোকানের দুটি তালার একটিও নেই। পরে ভেতরে ঢুকলে দেখতে পাই সব ফাঁকা। পরে আমাদের ঊর্ধ্বতনদের বিষয়টি জানাই। দুই কোটি টাকার বেশি ডায়মন্ড চুরি হয়েছে।

এ ঘটনার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ডিবিসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা দোকান পরিদর্শন করেছেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

/কেএইচ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সচিবালয়ের সামনে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মী ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
চার পুলিশ কর্মকর্তা বদলি, দুই জেলায় নতুন এসপি
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০৫
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০৫
এজাহারে এমপি নজরুলের বিরুদ্ধে যত অভিযোগ
এজাহারে এমপি নজরুলের বিরুদ্ধে যত অভিযোগ
রুদ্রনীল আহমেদের নতুন কাব্যগ্রন্থ 'ঊনচিন্তা অথবা বিচ্ছিন্ন ভাবনার বুদ্‌বুদ'
রুদ্রনীল আহমেদের নতুন কাব্যগ্রন্থ 'ঊনচিন্তা অথবা বিচ্ছিন্ন ভাবনার বুদ্‌বুদ'
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি