যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ আগস্ট ২০২৩, ১১:১৩আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১১:১৩

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সামছুল হক (৫৫) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। তিনি মাদক মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার (২ আগস্ট) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

এর আগে তাকে অসুস্থ অবস্থায় মঙ্গলবার রাতেই ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন কারারক্ষীরা। সেখানে রাত ২টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষার  পর মৃত ঘোষণা করেন। 

কারা সূত্রে জানা গেছে, মৃত সামছুল হক মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন। শরীয়তপুর জেলার ডামুড্ডা উপজেলার চর মালগাও গ্রামের মঙ্গল খানের ছেলে সামছুল।  

/এআইবি/কেএইচ/এফএস/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম