মেয়র তাপসের হুঁশিয়ারি

ঢাকায় আর অবৈধ রিকশা চলতে দেওয়া হবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২৩, ১৪:৩১আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৪:৩১

ঢাকার রাস্তায় অনিবন্ধিত, অবৈধ রিকশা আর চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার (২ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে একটি রিকশাস্ট্যান্ড পরিদর্শন শেষে একথা জানান তিনি।

মেয়র তাপস বলেন, ঢাকা মহানগরীতে অনিবন্ধিত ও অবৈধ রিকশা আর চলতে দেওয়া হবে না। নগর কর্তৃপক্ষ এই নিয়ম মেনে চলা নিশ্চিত করতে এবং নিরাপদ ও নিয়ন্ত্রিত পরিবহন ব্যবস্থা বজায় রাখতে কঠোর ব্যবস্থা নিচ্ছে।

তিনি বলেন, অনিবন্ধিত অতিরিক্ত রিকশা রাস্তার গতি কমিয়ে দিচ্ছে। সিটি করপোরেশন নির্দিষ্ট সংখ্যক রিকশার অনুমোদন দিলেও অনেকে অবৈধভাবে নামাচ্ছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ১৬ মে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের তিন বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘উন্নত ঢাকার উন্নয়ন অগ্রযাত্রায় ৩ বছর’ শীর্ষক সংবাদ সম্মেলনেও ঢাকায় অবৈধ রিকশা আর চলতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছিলেন তাপস।

সে সময় মেয়র তাপস বলেছিলেন, ৩৪ বছর পর আমরা রিকশাসহ মোট পাঁচ ধরনের অযান্ত্রিক যানবাহন নিবন্ধনের উদ্যোগ নিয়েছি। এ কার্যক্রমে ১ লাখ ৯০ হাজার ২১৭টি অযান্ত্রিক যানবাহনকে ইতোমধ্যে নিবন্ধন দেওয়া হয়েছে। সেগুলোকে ডিজিটাল নম্বর প্লেটও দেওয়া হয়েছে। আগামী দিনে নিবন্ধনবিহীন কোনও অযান্ত্রিক যানবাহন আমরা ঢাকা শহরে আর চলতে দেবো না।

/এএইচএ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম