আইনমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৩, ১৬:০৪আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১৬:০৪

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের অনেক আইনি অবকাঠামো ব্রিটিশ আইনের ওপর নির্ভরশীল। তাই বাংলাদেশের আইন-সংশ্লিষ্টদের যুক্তরাজ্যে প্রশিক্ষণের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) মন্ত্রণালয়ে আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী।

তিনি জানান, বৈঠকে সারাহ কুক বলেছেন, তিনি খুব ইন্টারেস্টিং একটা সময়ে বাংলাদেশে এসেছেন, সামনে নির্বাচন। মন্ত্রী বলেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য অঙ্গীকারাবদ্ধ। এ বিষয়ে তাকে বলা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘তারেক রহমানকে ফিরিয়ে আনার বিষয় কোনও আলোচনা হয়নি। পররাষ্ট্রমন্ত্রী এবং তথ্যমন্ত্রী যেহেতু বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন, তাই তারা এ বিষয়ে আলোচনা করবেন।’

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দিচ্ছে: আইনমন্ত্রী
১ জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী
নাসীরুদ্দীন পাটওয়ারীর ঘটনাকে রাজনৈতিকভাবে দেখছে বিএনপি: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম