বঙ্গবন্ধুর সমাধিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৩, ১৮:৪৭আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১৮:৫৪

ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা।

বৃহস্পতিবার (৩ আগস্ট) শ্রদ্ধা নিবেদন ও দোয়া প্রার্থনা করেন তিনি। 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা পররাষ্ট্র ক্যাডারের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। জনপ্রশাসনের এক আদেশে গত ২৭ জুলাই পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে যোগদান করেন তিনি।

টুঙ্গিপাড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুপ্রদীপ চাকমা বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য সামনে রেখে পার্বত্য তিন জেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কাজ অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ১৯৭৩ সালে রাঙ্গামাটি সফর করেন। এই এলাকাটা দুর্গম এবং পশ্চাৎপদ ছিল। আমরা কখনও চাই না পার্বত্য চট্টগ্রামে কোনও দাঙ্গা-সংঘাত বিরাজমান থাকুক। আমরা উন্নয়নের লক্ষ্যে একযোগে কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধু দুর্গম পার্বত্য এলাকার উন্নয়নের জন্য দিকনির্দেশনা দিয়েছিলেন।’

এ সময় আরও ছিলেন– পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী মিজ নন্দিতা চাকমা, বোর্ডের ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ নূরুল আলম চৌধুরী, সদস্য হারুন অর রশিদ, জসিম উদ্দিন, খাগড়াছড়ি ইউনিটের নির্বাহী প্রকৌশলী মুজিবুল আলম, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জুবায়ের আহমেদ, টুঙ্গিপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মংছেনলাইন রাখাইন, রাঙ্গামাটি ইউনিটের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা এবং অন্যান্য দফতরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

/এসআই/আরকে/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি