বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালে জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ আগস্ট) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু আ হামিদ জমাদ্দার।
এছাড়া এ উপলক্ষে আজ ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা কার্যালয়, উদ্বোধনকৃত ২৫০টি মডেল মসজিদ, ৫০টি ইসলামিক মিশন, সাতটি ইমাম প্রশিক্ষণ একাডেমি ও দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসাসহ মাঠপর্যায়ে ইসলামিক ফাউন্ডেশনের সব ইউনিটে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।









