দুই ঘণ্টা বন্ধ থাকার পর আবার চালু মেট্রোরেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২৩, ১৩:০৩আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১৩:১৭

কারিগরি ত্রুটির কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে মেট্রোরেল। বুধবার (৯ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিট থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত মেট্রোরেল বন্ধ ছিল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা নাজমুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মেট্রোরেল কর্তৃপক্ষ বলে, কারিগরি ত্রুটির কারণে দুই ঘণ্টার মতো বন্ধ রাখা হয়েছিল। এখন আবার চালু হয়েছে। কেন এ রকম হয়েছিল, সেটা নিয়ে আমরা কাজ করছি।

এ সময় মেট্রোরেলের সবগুলো স্টেশনের বাইরে অপেক্ষমাণ যাত্রীদের ভিড় দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে রেল কর্তৃপক্ষ তাদের ব্যাখ্যা দেয় এবং বিভ্রান্তি না ছড়াতে অনুরোধ করে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানানো হয়।

এর আগেও সোমাবার (৭ আগস্ট) সকালে সামান্য যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো ট্রেন ছাড়তে ৪০ মিনিট দেরি হয়। সকাল ৮টায় মেট্রোরেল চলাচল শুরুর কথা থাকলেও সেদিন তা ছাড়ে সকাল ৮টা ৪০ মিনিটে।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম