আবেগের বশে চালককে দায়ী করা ঠিক নয়: শাজাহান খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৩, ১৭:৪৩আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১৭:৪৩

পরিবহন খাত সুশৃঙ্খল করতে এবং সড়ককে নিরাপদ করে গড়ে তুলতে সমন্বিত পদক্ষেপ জরুরি। শ্রমিক, মালিক, বিআরটিএ এবং হাইওয়ে পুলিশ সবাইকে এগিয়ে আসতে হবে। শুধুমাত্র আবেগের বশে চালককে দায়ী করা যৌক্তিক নয়। আবেগ ও বাস্তবতা মিলিয়ে আমরা কাজ করবো বলে মন্তব্য করেছেন সাবেক নৌপরিবহন মন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান।

রবিবার (১৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘সড়ক দুর্ঘটনায় চালকের দায় কতটুকু?’ শীর্ষক এক গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকের আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

বৈঠকে সভাপতির বক্তব্যে সড়ক আইনকে ত্রুটিপূর্ণ দাবি করে শাজাহান খান বলেন, ‘সড়ক আইনে অনেক অসামঞ্জস্যপূর্ণ বিষয় রয়েছে। আইনে জরিমানার অঙ্ক অনেক বেশি। আমরা ৩৪টি সংশোধনী দিয়েছি। এ নিয়ে সড়ক পরিবহন মন্ত্রী একটা কমিটি করেছে। তারা ৩২টি সংশোধনীতে একমত। তবে দুই বছর হয়ে গেলেও কোনও সংশোধনী আনা হয়নি।’

তিনি আরও বলেন, ‘শ্রমিক ফেডারেশন চাঁদাবাজির বিরুদ্ধে। আমরা উদ্যোগ নেওয়ার পর এখন আর গাড়ি বন্ধ হয় না। যৌক্তিভাবে দাবি তুলে ধরা হয়। ফেডারেশনের সুপারিশে ৮৬ সালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং ২০০৫ সালে হাইওয়ে পুলিশ গঠিত হয়েছে। হাইওয়েতে এখন অপরাধ শূন্যের কোঠায়। যে কোনও সরকার ফেডারেশনকে সহযোগিতা করলে দুর্ঘটনা কমবে।’

বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, ‘সড়ক দুর্ঘটনা হলে চালক দায়ী এটা জনগণের দৃষ্টিভঙ্গি। দুর্ঘটনার পেছনে একটি বৈজ্ঞানিক কারণ থাকে। কারণটি চিহ্নিত করে ব্যবস্থা নিলেই দুর্ঘটনার প্রতিকার সম্ভব। সরকার এ জন্য দুর্ঘটনার তদন্ত কমিটিতে বিশেষজ্ঞদের যুক্ত করেছে। দুর্ঘটনা প্রতিরোধ আইন মেনে চলা জরুরি। আইন মানলে সড়ক দুর্ঘটনা শূন্যের কোঠায় চলে যাবে।’

বুয়েটের এক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ বলেন, ‘সড়ক দুর্ঘটনা একক কোনও কারণে ঘটে না। একজন নির্দিষ্ট ব্যক্তিকে দুর্ঘটনার পেছনে দায়ী করার মাধ্যমে দুর্ঘটনা কমানো সম্ভব নয়। দুর্ঘটনার পেছনে একটি অবকাঠামোগত ত্রুটি থাকে। এটি চিহ্নিত করে যথাসময়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেনের সাধারণ সম্পাদক ওসমান আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. শাহাবুদ্দিন খান, শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, রোড ট্রান্সপোর্ট ইঞ্জুরি প্রিভেনশনের পরিচালক সেলিম মাহমুদ চৌধুরীসহ পরিবহন বিশেষজ্ঞ, শ্রমিক সংগঠনের নেতারা।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
কাভার্ড ভ্যানের চাপায় আইইউবি শিক্ষার্থী নিহত, চালক গ্রেফতার
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩
সর্বশেষ খবর
‘কিশোর গ্যাংয়ের’ হামলায় ইসলামী আন্দোলনের নেতা নিহত
‘কিশোর গ্যাংয়ের’ হামলায় ইসলামী আন্দোলনের নেতা নিহত
দোকানে অস্ত্র রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টা, ধরা পড়লেন নিজেরাই
দোকানে অস্ত্র রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টা, ধরা পড়লেন নিজেরাই
তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, উদ্ধারে ৯৯৯-এ সহযোগীর ফোন
তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, উদ্ধারে ৯৯৯-এ সহযোগীর ফোন
‘আমি তোমাদের জন্ম সনদে স্বাক্ষর করেছি, তোমরা আমা‌র মৃত্যু সনদে স্বাক্ষর করবে’
‘আমি তোমাদের জন্ম সনদে স্বাক্ষর করেছি, তোমরা আমা‌র মৃত্যু সনদে স্বাক্ষর করবে’
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
আজ রাষ্ট্রপতি নির্বাচনমির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল