রাজধানীর কাপ্তান বাজার, ওয়ারী ও যাত্রাবাড়ীতে ডিমের বেশ কয়েকটি আড়তে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি দল এ অভিযান চালায় এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
র্যাবের সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, রশিদ ছাড়া ডিম কিনে অতিরিক্ত মুনাফার জন্য অধিক মূল্যে বিক্রি করছিল অসাধু ব্যবসায়ীরা। বিক্রির ক্ষেত্রেও রশিদ দেওয়া হচ্ছিলো না। এসব অপরাধে ২৭টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।









