পরিস্থিতির ওপর কঠোর নজরদারি, গুজব প্রতিরোধেও সক্রিয় পুলিশ

রিয়াদ তালুকদার
১৫ আগস্ট ২০২৩, ০০:৪৪আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০০:৪৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর ঘটনা পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ।

সোমবার (১৪ আগস্ট) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

এর আগে, সোমবার (১৪ আগস্ট) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেলাওয়ার হোসাইন সাঈদী। মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়ার পর থেকে হাসপাতালে জড়ো হতে থাকে তার ভক্ত ও অনুরাগীরা। এ সময় মোতায়েন করা হয় বাড়তি পুলিশ সদস্য।

ডিএমপি গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কোনও ধরনের গুজব প্রতিরোধে সাইবার ইউনিট কাজ করছে। কোনও বিষয় নজরে এলে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেবে। এছাড়া ঘটনা পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায় তার গতিবিধি পর্যবেক্ষণ করে সে বিষয়েও নজর রাখা হচ্ছে।

/আরআইজে/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম