বিদেশিদের কাছে মিথ্যাচার করে দেশকে খাটো করা সমীচীন নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২৩, ১৬:৪৬ আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১৬:৪৬

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন জাতীয়  নির্বাচনকে সামনে রেখে বিদেশিদের কাছে অনেকে আমাদের দেশকে খাটো করছে। রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করবে— এটাই স্বাভাবিক। কিন্তু বিদেশিদের কাছে মিথ্যাচার করে নিজের দেশকে খাটো করা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এটি বঙ্গবন্ধুর আদর্শের পরিপন্থি। জাতির পিতার ৪৮তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে কমিশনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুকে কারাগারে আটক রাখা হয়। যারা স্বার্থের বশবর্তী হয়ে কাজ করে উশৃংখল জীবনযাপন করে- তারা চরিত্র বদলায়। এরাই বারবার ঘুরেফিরে আসছে। তাদের ভেতর মানুষের জন্য ভালোবাসা নেই। আজকে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে আমরা দেখলাম, অনেকেই বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়ে লাইন না মেনে শৃঙ্খলা ভঙ্গ করে পুষ্পস্তবক অর্পণ করছে। এরাই বারবার নিজেদের চরিত্র বদলায়। দেশের কোনও খারাপ সময়ে এদের পাওয়া যাবে না। তিনি বলতেন, যেদিকে তাকাই সেদিকে দেখি ঘুষখোর, চাটার দল। তাই সর্বদা তিনি সরকারি কর্মচারীদের সততার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান জানাতেন।

তিনি বলেন, চে গুয়েভারা কিউবার শিল্পমন্ত্রী ছিলেন। তার কাছে মন্ত্রিত্ব কোনও ব্যাপার ছিল না। তিনি ছিলেন বিপ্লবী। গেটসবার্গ এড্রেসের সময় আব্রাহাম লিংকন ভিন্ন প্রেক্ষাপটে জনমানুষের অধিকার নিয়ে বলেন। বঙ্গবন্ধুও মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করেছিলেন। তার সময়ই ১৩৯টি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। তার ক্যারিশম্যাটিক নেতৃত্বের কারণেই বহির্বিশ্বের মানুষ বাংলাদেশকে চেনে।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর পরিকল্পনা কমিশন গঠন করে কিছু লোক দিয়ে দেশের সক্ষমতা বৃদ্ধির প্রয়াস নেন। প্রতি সেক্টরে উন্নয়নের জন্য যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেন। দেড় বছর পর পাঁচশালা পরিকল্পনা করেন। ৫ বছর পর বড় বড় শিল্প প্রতিষ্ঠানকে জাতীয়করণ করেন। ১৯৭২ সালে নতুন পে স্কেল গঠন করেন।

সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা বলেন, বঙ্গবন্ধু  এদেশ স্বাধীন না করলে আমরা কেউ সচিব, জজসহ গুরুত্বপূর্ণ পদে আসীন হতে পারতাম না। তার প্রতি আমাদের কৃতজ্ঞতার কোনও শেষ নেই। একটি উচ্চবংশীয় পরিবারে বঙ্গবন্ধুর জন্ম। কীভাবে তিনি নেতা হলেন? তার এই জার্নিটা আমাদের জানা প্রয়োজন। অসমাপ্ত আত্মজীবনী পড়লে আমরা জানতে পারবো- তিনি কীভাবে বাংলার প্রতিটি দাবি আদায়ের সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। তিনি যে মহান নেতা এতে কোনও দ্বিমত নেই।

সভার শুরুতে জাতির পিতা ও তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিষিদ্ধ নয়, তবে চাপ কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: শোরুমে হামলার প্রতিবাদ ইউপিএলের
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
সর্বশেষ খবর
স্মার্টফোন ছেড়ে বাটনে ফেরার উপকারিতা জানালেন মার্কিন লেখক
স্মার্টফোন ছেড়ে বাটনে ফেরার উপকারিতা জানালেন মার্কিন লেখক
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৫২
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৫২
সাজেকে সড়ক অবরোধ করলো কারা? কীভাবে ফিরবেন দেড় হাজার পর্যটক
সাজেকে সড়ক অবরোধ করলো কারা? কীভাবে ফিরবেন দেড় হাজার পর্যটক
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা