দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধুর অবস্থান বিশ্ব স্বীকৃত: দুদক চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২৩, ১৯:১০আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১৯:২৯

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন শোষিত শ্রেণির প্রতিনিধি। মানুষের প্রতি তার ছিল অনেক দরদ। সে জন্য তিনি নিজেকে বিশ্বদরবারে শোষিত শ্রেণির প্রতিনিধি হিসেবে উপস্থাপন করতে পেরেছেন। দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধুর অনমনীয় ও সুদৃঢ় অবস্থানকে সবাই স্বীকৃতি দিয়েছেন। তাই বঙ্গবন্ধুর দর্শনের বিপরীতে কাজ না করার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।

বঙ্গবন্ধুর ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) দুর্নীতি দমন কমিশনে (দুদক) আলোচনা সভা ও দোয়া মাহফিলের সভাপতি হিসেবে এসব কথা বলেন তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধুর আদর্শ শুধু আলোচনায় সীমাবদ্ধ না রেখে কাজের মাধ্যমে প্রতিফলন ঘটাতে হবে। বাঙালি জাতির প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিল অকৃত্রিম ভালোবাসা ও বিশ্বাস। তিনি ছিলেন হিমালয়তুল্য বিশাল ব্যক্তিত্বের অধিকারী। তার অসামান্য মর্যাদা ও দৃঢ়তার কথা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও তুলে ধরেছিল।

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে হলে তার আদর্শকে লালন করতে হবে উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধুকে শুধু আলোচনায় সীমাবদ্ধ রাখলে চলবে না, তার আদর্শকে অনুকরণ করে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম চালিয়ে যেতে হবে। তাকে অনুসরণ করে দেশ গঠনে সবাই একসঙ্গে কাজ করতে হবে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আলোচনা সভা ও দোয়া মাহফিল

একই অনুষ্ঠানে দুদকের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার স্মৃতিচারণা করে বলেন, পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত কোনও রাষ্ট্রপ্রধানকে হত্যার পর খুনিদের ইনডেমনিটি দেওয়া হয়নি। কিন্তু বঙ্গবন্ধুর ক্ষেত্রে এটি হয়েছে। তবে দেরিতে হলেও আমাদের সুপ্রিম কোর্ট তা বাতিল করেছেন। এ দেশে এ জঘন্য হত্যার বিচার হয়েছে এবং অপরাধীদের সাজা কার্যকর হয়েছে। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার খুনের বিচার নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ৭৫ সালে দুর্নীতির বিরুদ্ধে যে কথা বলেছেন, আমরা আজও একই কথা বলছি। তার উক্তিগুলো আমরা সবাই জানি। তিনি আক্ষেপ করে বলেন, আমরা বঙ্গবন্ধুর কথামতো কাজ করি না, শুধু মুখে বলি। বঙ্গবন্ধুর আত্মা তখনই শান্তি পাবে, যখন আমরা তার কথামতো কাজ করবো। দুর্নীতি দমনে দৃঢ়তার সঙ্গে কাজ করবো।’

বিষয়ভিত্তিক আলোচনায় প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের বক্তারা বঙ্গবন্ধু ও বাংলাদেশ, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আর্থসামাজিক প্রভাব, বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়া এবং দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধু ও বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে আলোকপাত করেন।

দুর্নীতি দমন কমিশনের আলোচনা সভা ও দোয়া মাহফিলে কমিশনের সহকারী পরিচালক থেকে তদূর্ধ্ব পর্যায়ের তিন শতাধিক কর্মচারী অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক জানান, সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সব শহীদের আত্মার মাগফিরাত কামনা ও বঙ্গবন্ধুর পরিবারের জীবিত সদস্যদের দীর্ঘায়ু কামনা করে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কামনা করে দোয়া করা হয়।

/জেইউ/এনএআর/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের