হোল্ডিং ট্যাক্স না দেওয়ায় আজাদ প্রোডাক্টসের মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২৩, ১৮:৫৪আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১৮:৫৮

দশ বছরের হোল্ডিং ট্যাক্স না দেওয়ায় আজাদ প্রোডাক্টসের মালিক আবুল কালাম আজাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) আলাউল আকবর বুধবার (১৬ আগস্ট) এ আদেশ দেন।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরের দ্বিতীয় কিস্তি হতে ২০১৯-২০ অর্থবছরের চতুর্থ কিস্তি পর্যন্ত ৪৩ লাখ ৯৩ হাজার ৫২ টাকা ৫১ পয়সা বকেয়া হোল্ডিং ট্যাক্স (পৌর কর) পরিশোধ না করায় এবং বারবার তাগাদা দেওয়া ও তলব করা সত্ত্বেও বকেয়া পৌর কর পরিশোধে কোনও পদক্ষেপ গ্রহণ না করে আদালতে গরহাজির থাকায় আজাদ প্রোডাক্টসের মালিক আবুল কালাম আজাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

আদেশে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বর্ণিত আসামিকে গ্রেফতার করতে নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও আদেশে আগামী ৩০ আগস্ট আসামির উপস্থিতি নিশ্চিত করা এবং চার্জ ও ডিসচার্জের জন্য শুনানি অনুষ্ঠানের দিন ধার্য করেছেন আদালত। ফৌজদারি কার্যবিধির ৭৫ ধারা অনুসারে আদালত এ আদেশ দেন।

/এএইচএ/আরআইজে/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম