সর্বজনীন পেনশনে কর্মীদের প্রথম কিস্তি পরিশোধ করবে বৈশাখী টেলিভিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৩, ১৩:৪৪আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১৩:৪৪

সরকারের সর্বজনীন পেনশন সুবিধায় যুক্ত হতে কর্মীদের প্রথম কিস্তি পরিশোধ করবে বেসরকারি চ্যানেল বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষ।

রবিবার (২০ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানান টেলিভিশনটির বার্তা প্রধান অশোক চৌধুরী।

বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক মাইলফলক পেনশন ব্যবস্থায় সাড়া দিয়ে দেশের গণমাধ্যম শিল্পে বৈশাখী টেলিভিশন সবার আগে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষ মনে করে, দেশের সব নাগরিকের জন্য পেনশনের প্রবর্তন দেশবাসীর চিরস্থায়ী মঙ্গলের জন্য প্রধানমন্ত্রীর নিরলস ভাবনা ও কাজের আরেকটি চিরঅমলিন দৃষ্টান্ত হয়ে থাকবে।

প্রধানমন্ত্রীর এই মহান উদ্যোগকে সফল করতে বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষ নিজেদের সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীকে এই নতুন পেনশন ব্যবস্থায় যুক্ত হতে অনুপ্রাণিত করার সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে এতে আরও বলা হয়, ‘বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন তার প্রতিষ্ঠানের সকল কর্মীর পেনশন স্কিমের প্রথম কিস্তির টাকা প্রতিষ্ঠানের তহবিল থেকে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন।’

এমন ‘বিরল মহানুভবতাপূর্ণ সিদ্ধান্ত ও উদ্যোগ’-এর জন্য টেলিভিশন চ্যানেলটির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বৈশাখী পরিবার।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত কয়েকজন
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম