দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র রুখতে সজাগ থাকার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৩, ১৯:১৫আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১৯:১৫

দেশের অগ্রগতির যাত্রা রোধ করতে অতীতের মতো জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র অব্যাহত আছে। এই ষড়যন্ত্র রুখে দিয়ে দেশের চলমান উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত রাখতে জনসাধারণকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শের ওপর এক আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

রবিবার (২০ আগস্ট) ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়নের যৌথ উদ্যোগে ইউজিসি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান। উপস্থাপনা করেন ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. গোলাম দস্তগীর।

অনুষ্ঠানে তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘স্বাধীনতার পর দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বঙ্গবন্ধু ধ্বংসস্তুপ থেকে দেশকে উন্নয়নের ধারায় ধাবিত করেন। কিন্তু পরাজিত শক্তির অব্যাহত ষড়যন্ত্রের ফলে মাত্র সাড়ে তিন বছরের মাথায় বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন। সেই ধরনের ষড়যন্ত্র এখনও চলছে। দেশের জনগণকে তাই সকল অপচেষ্টার বিরুদ্ধে সজাগ থাকতে হবে। তা না হলে আবারও মুখ থুবড়ে পড়বে বাংলাদেশ।’

সভাপতির বক্তব্যে অধ্যাপক আলমগীর বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকারীরা যারা এখনও ধরাছোঁয়ার বাইরে আছে, তাদের রায় দ্রুত কার্যকর করার ব্যবস্থা নিতে হবে।’

কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘দেশের চলমান উন্নয়ন বাধাগ্রস্ত করতে পরাজিত শক্তি এখনও তৎপর। সকল বাধা ও ষড়যন্ত্র উপেক্ষা করে অদম্য বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে।’

অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সত্যিকার সোনার বাংলা গঠনে সকলকে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে ইউজিসি’র জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন, গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. ফখরুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুক, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, জেনারেল সার্ভিসেস এস্টেট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক জাফর আহম্মদ জাহাঙ্গীর, স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক দুর্গা রানী সরকার, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. রেজাউল করিম হাওলাদারসহ ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়নের নেতা এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।  

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’
ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক