যান্ত্রিক ত্রুটিতে দুই ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেলের চলাচল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২৩, ১১:১৯আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১১:১৯

যান্ত্রিক ত্রুটিতে প্রায় দুই ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। রবিবার (২১ আগস্ট) সকাল ১০টার পরে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

খোঁজ নিয়ে জানা যায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে কাজীপাড়া স্টেশনে একটি মেট্রোরেল আটকে পড়ে। ফলে এই স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে অন্যান্য স্টেশনেও মেট্রোরেল আসতে বিলম্ব হয়। 

তবে ঠিক কী ধরনের যান্ত্রিক ত্রুটির কারণে এই সমস্যা দেখা দিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে, তারা মিটিংয়ে বসেছেন বলে বিস্তারিত কিছু জানাননি।

এর আগে ৯ আগস্ট শর্টসার্কিট হয়ে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ থাকায় দুই ঘণ্টার জন্য মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। শেওড়াপাড়া থেকে আগারগাঁও অংশে বৈদ্যুতিক ত্রুটির কারণে এই সমস্যা দেখা দেয়। 

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী