যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসির বিরুদ্ধে দুর্নীতির মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২৩, ১৯:৫৯আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১৯:৫৯

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার ও একই বিশ্ববিদ্যালয়ের পূর্ত দফতরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ-পরিচালক মো. আবদুর রউফ এবং ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. কামাল উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২১ আগস্ট) তাদের বিরুদ্ধে ৬১ লাখ ৩১ হাজার ৭৩২ টাকা ৫২ পয়সা আত্মসাতের অভিযোগ এনে মামলাটি দায়ের করেন যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আল  আমিন।

দুদকের মামলার এজাহারে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার ও প্রধান নির্বাহী হিসেবে কর্মরত থাকাকালীন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনের সঙ্গে পরস্পর যোগসাজশে পূর্ত বিভাগের উপ-পরিচালক মো. আব্দুর রউফের কাছ থেকে অবৈধ সুবিধা নেন। তার কাছ থেকে অবৈধভাবে লাভবান হয়ে দুর্নীতি, প্রতারণা ও অসদচারণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি, নিয়োগ নীতিমালা ও ইউজিসির নির্দেশনা সুষ্পষ্টভাবে লঙ্ঘন করেন। অভিযুক্ত মো. আব্দুর রউফকে অবৈধভাবে বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (গ্রেড-১) (পরিকল্পনা ও উন্নয়ন) পদে নিয়োগ দিয়ে ২০০৯ সালের অক্টোবর থেকে ২০২২ সালের জুন পর্যন্ত বেতনভাতা বাবদ ৬১ লাখ ৩১ হাজার ৭৩২ টাকা ৫২ পয়সা সরকারি কোষাগার থেকে গ্রহণ করে আত্মসাৎ করার সুযোগ করে দিয়ে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

 

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম