বাবা ও সন্তানের মর্মস্পর্শী অনুধাবন: ‘বাবার চোখে মুক্তিযুদ্ধ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৫৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫৫

‘বাবার চোখে মুক্তিযুদ্ধ’ ‘মুক্তিযুদ্ধ আমাদের অহংকার,বাঙালি জাতির গৌরবগাঁথা। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের নিগুঢ় অনুধাবন ও দেশপ্রেমের দর্শন উপলব্ধিতে ‘‘বাবার চোখে মুক্তিযুদ্ধ’’ বইটি লেখা।’ এ মন্তব্য বইটির লেখক দেওয়ান লালন আহমেদের।
দেওয়ান লালন আহমেদ তার বাবার দেখা মুক্তিযুদ্ধের স্মৃতি লিখেছেন ‘বাবার চোখে মুক্তিযুদ্ধ’ নামে এই  তথ্যভিত্তিক গ্রন্থটি। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘একজন সামান্য বাবা অসামান্য হয়ে ওঠেন তার সন্তানের কাছে৷ সেই বাবা যিনি ভেতরে ধারণ করেন দেশপ্রেমকে, বঙ্গবন্ধুকে এবং মুক্তিকামী মানুষকে ৷ বাবা ও সন্তানের চিরাচরিত সম্পর্কের বাইরে মমতা ও ভালবাসার টানের এক ভিন্নমাত্রা ‘বাবার চোখে মুক্তিযুদ্ধ’ বইটি।’ দাঁড়কাক প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটি পাওয়া যাচ্ছে একুশে গ্রন্থমেলার লিটল ম্যাগ চত্বরে, ২৯ নম্বর স্টলে। এছাড়াও বইটি পাওয়া যাবে ডিএমপি স্টল এবং আনন্দ আলো স্টলে।
লেখক বলেন, মুক্তিযোদ্ধারা বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান৷হয়তো দু’এক দশক পর এদেশে মুক্তিযোদ্ধারা কেউ আর বেঁচে থাকবেন না৷ তখন হয়তো নতুন প্রজন্ম একজন মুক্তিযোদ্ধাকে এক নজর দেখার জন্য খুঁজে বেড়াবে৷
তিনি আরও বলেন, মুক্তিকামী মানুষের যে লড়াই এবং ত্রিশ লাখ শহীদ ও লাখো মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে যে স্বাধীনতা,তা যেন কেবল কোনও কালের,দশকের বা শতাব্দীর না হয়৷তা যেন হয়ে ওঠে সর্বকালের সার্বজনীন ও শাশ্বত৷ এটাই যেন এই গ্রন্থের প্রাণ৷ বাবা ও সন্তানের মর্মস্পর্শী এই অনুধাবন ও প্রকাশ যেন হয়ে উঠে আমাদের পারিবারিক অটুট বন্ধন ও বাঙালি জাতি হিসাবে স্পন্দিত গৌরব৷


/এফএস/এপিএইচ/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম