বরিশালের শেবাচিমে ‘র‍্যাগিং’-এর ঘটনা হাইকোর্টের নজরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২৩, ১২:৪৮আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১২:৪৮

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের (শেবাচিম) আবাসিক হলে র‍্যাগিংয়ের শিকার হয়ে এক ছাত্রীর অসুস্থ হওয়ার ঘটনা হাইকোর্টের নজরে এনেছেন এক আইনজীবী। পরে আদালত বিষয়টি নিয়ে রিট আকারে আনতে বলেছেন।
 
ওই ঘটনায় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন রবিবার (২৭ আগস্ট) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের নজরে আনা হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন আইনজীবী তামজিদ হাসান।

এসময় হাইকোর্ট বলেন, ‘পত্রিকা দেখে আমরা কোনও বিষয় শুনবো না। প্রয়োজন মনে করলে আপনি এ বিষয়ে রিট করতে পারেন।’

জবাবে আইনজীবী তামজিদ হাসান বলেন, ‘আমরা আগামীকাল র‍্যাগিংয়ের ঘটনা নিয়ে রিট আবেদন দায়ের করবো।’

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের হলে এক ছাত্রী র‍্যাগিংয়ের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রীকে গভীর রাতে দুই দফায় হলের একটি কক্ষে ডেকে নিয়ে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রেখে গালাগাল, হুমকি এবং মুঠোফোন তল্লাশি করা হয়েছে। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে তাকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গত ২৩ আগস্ট রাতে ছাত্রী হলের ৬০৬ নম্বর কক্ষে এই নির্যাতনের ঘটনা ঘটে। হলে অবস্থান করা ডেন্টাল ৭ম ব্যাচের শিক্ষার্থী ফাহমিদা রওশন ওরফে প্রভা, ৫০তম ব্যাচের নীলিমা হোসেন ওরফে জুঁইয়ের নেতৃত্বে এ ঘটনা ঘটে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। অভিযুক্তরা নিজেদের ছাত্রলীগের নেত্রী হিসেবে পরিচয় দিয়েছেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে সেখানে সংগঠনটির কোনও কমিটি নেই।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
আস্থার সংকটে জেলা হাসপাতাল, হামের চাপে মেঝেতেও চিকিৎসা বরিশাল মেডিক্যালে
হামের উপসর্গ: বরিশালে আরও ২ শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি