বিচারপতিদের উদ্দেশে কজলিস্ট ছুড়ে মারার ঘটনা দুর্ভাগ্যজনক: অ্যাটর্নি জেনারেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২৩, ২০:২৩আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ২০:৫৩

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরানোর আদেশের সময় আদালত কক্ষে বিএনপিপন্থি আইনজীবীর কজলিস্ট ছুড়ে মারার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

মঙ্গলবার (২৯ আগস্ট) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, আদালত অনুমতি না দিলে আপনি আদালতে কথা বলতে পারবেন না। বিচারাধীন কোনও মামলার একটি পক্ষে ওকালতনামা জমা দিলে কথা বলতে পারবেন। আমার জানামতে তারা (বিএনপিপন্থি আইনজীবীরা) কোনও ওকালতনামা জমা দেননি। ওকালতনামা জমা না দিলে কথা বলার অধিকার থাকে না। আদালত যদি অ্যামিকাস কিউরি (আদালত বন্ধু) হিসেবে নিয়োগ দেন, তাহলে কথা বলতে পারবেন।

তাদের বক্তব্য রাখারই অধিকার (মামলার পক্ষ না হওয়ায়) নেই। অথচ তারা কথা বলছেন। একজন জুনিয়র আইনজীবী নাকি কজলিস্ট ছুড়ে মেরেছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ওই আইনজীবী যেটা করেছেন, এটা আদালতের প্রতি অসম্মান।

এর আগে গত ২৮ আগস্ট আইনের দৃষ্টিতে পলাতক থাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য ইউটিউব, ফেসবুকসহ সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরানোর আদেশের সময় আদালতকক্ষে হট্টগোল করে বিএনপিপন্থি আইনজীবীরা।

এ ঘটনার সময় বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলম এজলাস কক্ষ ত্যাগ করেন। তখন তাদের উদ্দেশে কজলিস্ট ছুড়ে মারেন বিএনপিপন্থি এক আইনজীবী।

/বিআই/এনএআর/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক