কারাবন্দি পোশাক শ্রমিক নেতাদের মুক্তির দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৩, ১৬:০৬আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১৬:০৬

সাভার-আশুলিয়ায় চার পোশাক শ্রমিকনেতার মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে তিন সংগঠন। বুধবার (৩০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে যৌথভাবে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশ, মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।

মানববন্ধনে বক্তারা বলেন, ভার্সেটাইল গার্মেন্টসের মালিকপক্ষ মিথ্যা মামলা দিয়ে শ্রমিকনেতাদের হয়রানি করছে। এই মিথ্যা মামলায় সাভার-আশুলিয়ার পোশাক শ্রমিক নেতা মো. আনিস, মো. কামরুল ইসলাম মৃধা, আহমেদ জীবন ও আব্দুল্লাহ আল মামুন গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণ করতে গেলে আদালত শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তারা আরও বলেন, অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করে কারাবন্দী নেতাদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি না দিলে যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে এর জন্য মালিকপক্ষই দায়ী থাকবে।

জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি মো. মাহাতাব উদ্দিন সহিদের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি শান্তনা ইসলাম, সাধারণ সম্পাদক মো. আল আমিন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সৌমিত্র কুমার দাস, জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল হক, ক্রীড়া বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সবুজ, জাতীয় শ্রমিক জোটের কার্যকরী সভাপতি মো. ওয়াহেদ মিয়া, সাধারণ সম্পাদক নুরুল আমিন প্রমুখ।

/এএজে/এনএআর/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম