প্রধান বিচারপতিকে বিদায় সংবর্ধনা দেবে না এডহক কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৩, ২০:৩৪আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০৮:১৭

কয়েকটি অভিযোগ তুলে ধরে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে বিদায় সংবর্ধনা না জানানোর সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এডহক কমিটি।

বুধবার (৩০ আগস্ট) কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অবৈধ মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে দায়েরকৃত কনটেম্পট পিটিশন শুনানি না করে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, সাবেক অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ জে মোহাম্মদ আলীসহ সাত জন বিজ্ঞ আইনজীবীর বিরুদ্ধে ব্যারিস্টার তাপসের ভ্রাতৃবধূ কর্তৃক আনা কনটেম্পট পিটিশন তড়িঘড়ি করে শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করেছেন বিদায়ী প্রধান বিচারপতি।

এছাড়াও সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থাকে আওয়ামীকরণ, বিগত ১৭ আগস্ট এডহক কমিটির দেওয়া পত্রের বিষয়ে কোনও কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অবৈধ দখলদার ফকির-দুলালকে ক্রমাগত স্বীকৃতি দেওয়া এবং আইনজীবীদের ন্যায়সঙ্গত দাবি সত্ত্বেও ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ বিচারপতিদের বিচারকাজ থেকে বিরত রাখেননি তিনি।

এসব অভিযোগ ‍তুলে বিবৃতিতে আরও বলা হয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এডহক কমিটির কার্যকরী কমিটির এক জরুরি সভায় বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে সমিতির পক্ষ থেকে আগামীকাল বৃহস্পতিবার তার শেষ কর্ম দিবসে কোনও বিদায় সংবর্ধনা প্রদান না করা ও অবৈধ দুলাল-ফকির গং-এর একদলীয় সংবর্ধনা অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

/বিআই/আরআইজে/
সম্পর্কিত
সুপ্রিম কোর্টের একটি ভবন থেকে হাইকোর্ট-কর্মচারীর মরদেহ উদ্ধার
কেমন চলছে ‘সুপ্রিম কোর্ট হেল্পলাইন নম্বর’ 
আ.লীগ নেতা অ্যাড. হুমায়ুনের মৃত‍্যুতে প্রধান বিচারপতির শোক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম