রাজধানীতে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৩, ২২:২৭আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ২২:২৭

রাজধানীর তেজগাঁও রেল স্টেশনে ট্রেনের ধাক্কায় আব্দুল হাকিম রাঢ়ী (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি তিতাস গ্যাসের এক ঠিকাদারের সহকারী (সুপারভাইজার) ছিলেন। বুধবার (৩০ আগস্ট) বিকালে দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

উদ্ধারকারী রেলওয়ের কর্মচারী মো. শাহজাহান মিয়া বলেন, কমলাপুর থেকে ছেড়ে যাওয়া জামালপুরগামী ট্রেন থেকে তেজগাঁও রেল স্টেশনে নামার সময় পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে এক নম্বর প্লাটফর্মে পড়ে ছিলেন তিনি। আশপাশের লোকজন সেখানে ভিড় করছিল। পরে আমি গিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

তেজগাঁওয়ের পূর্ব নাখালপাড়ার মৃত জয়নাল আবেদিনের ছেলে আব্দুল হাকিম।

/এআইবি/কেএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম