নাশকতার মামলায় শামা ওবায়েদসহ বিএনপির ৬০ জনের বিচার শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪৬আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ২২:২৬

রাজধানীর বাড্ডা থানা এলাকায় নাশকতার অভিযোগে ২০১৫ সালে দায়ের করা মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ৬০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। একই সঙ্গে শিমুল বিশ্বাস হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রবিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ২৫ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত। আদালতের পেশকার শিশির হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৫ সালের মার্চ মাসে রাজধানীর বাড্ডা থানায় এলাকায় নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে এ মামলা করে। এরপর তদন্ত শেষে শামা ওবায়েদ ও অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ৬০ জনকে আসামি করে চার্জশিট দাখিল করা হয়।

‘এটি একটি মিথ্যা মামলা’ দাবি করে শিমুল বিশ্বাসের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, ‘আট বছর আগে ২০১৫ সালের মার্চ মাসে নাশকতার অভিযোগ পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করেছিল। এই মামলায় শিমুল বিশ্বাস মূল আসামিও নন। তিনি নিয়মিত হাজিরা দিচ্ছেন, কিন্তু বর্তমানে তিনি অসুস্থ। এ কারণে তার পক্ষে সময় প্রার্থনার আবেদনপত্র দেওয়া হয়েছিল। কিন্তু আদালত তা গ্রহণ না করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এটা খুবই দুঃখজনক।’

/এমকেআর/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম