অ্যাস্ট্রো-অলিম্পিয়াড শুরু হচ্ছে ১৬ সেপ্টেম্বর

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৬আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৭

১৮তম বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড শুরু হচ্ছে ১৬ সেপ্টেম্বর। রাজধানীর পান্থপথের ক্লাউড বিস্ট্রো রেস্তোরাঁয় মঙ্গলবার ১৮তম বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড জাতীয় কমিটির সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

জ্যোতির্বিজ্ঞান বিষয়কে বাংলাদেশে জনপ্রিয় করার লক্ষ্যে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন গত ৩৫ বছর ধরে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৪ থেকে ১৮ বছর বয়সী স্কুল এবং কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য আয়োজিত ১৮তম বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের বাছাই কার্যক্রম শুরু হবে ১৬ সেপ্টেম্বর।

দেশব্যাপী আয়োজিত অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের প্রাথমিক বাছাই কার্যক্রমটি অনলাইনে হবে। এ থেকে নির্বাচিত ৪০ প্রতিযোগীকে নিয়ে আগামী ২৩ সেপ্টেম্বর ঢাকায় হবে অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের চূড়ান্ত বাছাই পর্ব।

চূড়ান্ত বাছাই থেকে সিনিয়র গ্রুপের ৫ জন এবং জুনিয়র গ্রুপের ৫ জনকে নিয়ে ৩ দিনের আবাসিক ক্যাম্প এবং সর্বশেষ বাছাই হবে। সেই আবাসিক ক্যাম্প থেকে নির্বাচিত ৫ প্রতিযোগী বেইজিং-এ হতে যাওয়া আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

অংশগ্রহণের নিয়ম

  • ২০০৫ - ২০০৯ সালের মধ্যে জন্মগ্রহণকারী স্কুল-কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য এই আয়োজন। (১৪-১৮ বছর বয়সী)
  • বিশ্ববিদ্যালয় পড়ুয়াছাত্র-ছাত্রীরা এতে অংশ  নিতে পারবে না।
  • ১৪সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে।
  • রেজিস্ট্রেশন ফি নেই।
  • অনলাইন রেজিস্ট্রেশনের লিংক- https:/ww/astronomybangla.com/olympiad2023/

১৮তম বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আয়োজক বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। সহযোগিতায় আছে রাশিয়ান হাউস ইন ঢাকা (সাংস্কৃতিক বিভাগ, বাংলাদেশস্থ রাশিয়ান দূতাবাস) এবং প্রথম আলো। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে ৭১ টেলিভিশন।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত ফটোগ্রাফার পাভেল রহমান, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি জিকরুল আহসান, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ১৮তম বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের পরিচালক মাসুদুল হাসান জায়েদী, অর্থ সম্পাদক জালাল আহমেদ এবং  আশরাফুল ইসলাম।

/এসপি/
সম্পর্কিত
আকাশে দেখা যাবে ‘অবিশ্বাস্য’ দৃশ্য, কী ঘটতে যাচ্ছে ১২ আগস্ট?
চাঁদে আছড়ে পড়তে যাচ্ছে স্পেসএক্সের রকেট
মহাকাশে খিচুড়ি না গেলেও পৌঁছে গেলো গাজরের হালুয়া
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১১ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১১ আগস্ট, ২০২৬)
১১ শিক্ষক পড়ালেন ৩ পরীক্ষার্থীকে, পাস করলো না কেউ
১১ শিক্ষক পড়ালেন ৩ পরীক্ষার্থীকে, পাস করলো না কেউ
রাজশাহী বোর্ডের ৫ স্কুলে শতভাগ ফেল, কারণ কী?
রাজশাহী বোর্ডের ৫ স্কুলে শতভাগ ফেল, কারণ কী?
আকাশে দেখা যাবে ‘অবিশ্বাস্য’ দৃশ্য, কী ঘটতে যাচ্ছে ১২ আগস্ট?
আকাশে দেখা যাবে ‘অবিশ্বাস্য’ দৃশ্য, কী ঘটতে যাচ্ছে ১২ আগস্ট?
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের