১১৫ কোটি আত্মসাৎ ও পাচার: ফারইস্টের ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫৫আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫৫

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামসহ আট জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে ১১৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুদকের উপ-পরিচালক শারিকা ইসলাম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক পরিচালক ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের স্ত্রী তাসলিমা ইসলাম, জনৈক সেলিম মাহমুদ, কোম্পানির সাবেক মুখ্য কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মো. হেমায়েত উল্যাহ, সাবেক ইভিপি ও প্রজেক্ট ইনচার্জ ইঞ্জিনিয়ার আমির ইব্রাহিম, জনৈক টিপু সুলতান, ফুয়াদ আশফাকুর রহমান এবং মোহাম্মদ আলম খান।  

মামলার এজাহারে বলা হয়, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যানসহ অন্য আসামিরা পারস্পরিক যোগসাজশে অসৎ উদ্দেশ্যে প্রতারণার মাধ্যমে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে ৭২, কাকরাইলে জমি কেনার নামে ১১৫ কোটি টাকা আত্মসাৎ এবং আত্মসাতকৃত অর্থ গোপনের উদ্দেশ্যে হস্তান্তর ও স্থানান্তরের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অপরাধ করেছেন।

এ অভিযোগে দণ্ডবিধির ১৮৬০ এর ৪০৯ ও ১০৯ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারা অনুযায়ী দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ মামলাটি দায়ের করা হয় বলে জানান দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক।

/জেইউ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম